admin

প্রকাশিত: 5:32 PM, October 9, 2026

বিশ্বনাথে জেলা প্রশাসকের প্রথম পরিদর্শন ‘ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ’-এর যাত্রা শুরু, অনুদান বিতরণ ও বাসিয়া নদী দখলের তালিকা প্রস্তুতের নির্দেশ

বিশ্বনাথে জেলা প্রশাসকের প্রথম পরিদর্শন ‘ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ’-এর যাত্রা শুরু, অনুদান বিতরণ ও বাসিয়া নদী দখলের তালিকা প্রস্তুতের নির্দেশ

বিশ্বনাথ প্রতিনিধি:

‘আমার শহর আমার দায়িত্ব, পরিচ্ছন্ন ও সবুজ বিশ্বনাথ’ গড়ার প্রত্যয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ’-এর শুভ যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলায় প্রশাসনিক বিভিন্ন দপ্তর পরিদর্শনের অংশ হিসেবে এ সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের নবাগত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। উদ্বোধনী কার্যক্রমে অংশ নিয়ে তিনি নিজ হাতে অপ্রয়োজনীয় ঝোপঝাড় কেটে পরিচ্ছন্নতা অভিযানের শুভ সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “যত্রতত্র ঝোপঝাড় ও ময়লা-আবর্জনার কারণে ডেঙ্গু মশার উপদ্রব বাড়ছে এবং মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। পঁচা বর্জ্য থেকে দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। রোগবালাই থেকে বাঁচতে বাসা-বাড়ির আঙিনা ও আশপাশ নিজ উদ্যোগে পরিষ্কার রাখতে হবে। পরিচ্ছন্ন ও সবুজ বিশ্বনাথ গড়ার লক্ষ্য একটি মহতী উদ্যোগ।” এমন কাজে তরুণ ও স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার জন্য তিনি ধন্যবাদ জানান।

এর আগে উপজেলা প্রশাসনিক ভবনে পৌঁছালে জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমসহ কর্মকর্তারা। পরবর্তীতে উপজেলা সম্মেলন কক্ষে বিভিন্ন প্রশাসনিক দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় শিক্ষক সংকট, চিকিৎসা সেবার নানা সমস্যা, কৃষি ও ভূমি সেবা সংক্রান্ত জটিলতা তুলে ধরা হলে জেলা প্রশাসক তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। সভা শেষে তিনি উপজেলা কৃষি দপ্তর, ভূমি অফিস পরিদর্শন করেন এবং অডিটোরিয়াম প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

পরিদর্শনের অংশ হিসেবে দুস্থদের মাঝে আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল ও মোবাইল ফোন এবং শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জানান, এ আগমন প্রশাসনের নিয়মিত পরিদর্শনেরই অংশ এবং উপজেলার প্রশাসনিক সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। বাসিয়া নদীর তীরে অবৈধ দখল ও বর্জ্য ফেলে নদী ভরাটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তাৎক্ষণিক ইউএনও’র নিকট থেকে বিষয়টি জেনে নেন। একই সঙ্গে দ্রুত দখলকারীদের তালিকা তৈরি করে তাঁর নিকট প্রেরণের জন্য ইউএনও জাহিদ বিন কাশেমকে নির্দেশ দেন। পাশাপাশি নদীতে বর্জ্য না ফেলার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানান।

‘ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ’ সংগঠনের যাত্রা শুরুর সময় উপস্থিত ছিলেন উদ্যোক্তা মো. আজাদ আলী, স্বেচ্ছাসেবী মুফতি আবদুল মুক্তাদির, আবু রায়হান, আল আমিন, এস এ সাজু, ফেরদৌস হাসান নাঈম, আলী আকবর এমরান, শাহেদ আমিন, আহাদ আলী, সাইফুল ইসলাম, ফাহিম আহমদসহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে সড়ক নিরাপত্তা সেমিনার সচেতন শিক্ষার্থীই গড়ে তুলবে নিরাপদ বাংলাদেশ

সিলেটে সড়ক নিরাপত্তা সেমিনার সচেতন শিক্ষার্থীই গড়ে তুলবে নিরাপদ বাংলাদেশ

বিআরটিএ সিলেট সার্কেলের উদ্যোগে রাজা গিরিশচন্দ্র স্কুলে ১১৩ শিক্ষার্থীর নিয়ে সচেতনতামূলক আয়োজন স্টাফ রিপোর্টার: “নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশÑসবার আগে বাংলাদেশ”

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আইএফআইসি ব্যাংকের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আইএফআইসি ব্যাংকের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

উৎসাহ-উদ্দীপনা ও নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুবর্ণজয়ন্তী) উদযাপিত হয়েছে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্যাংকটির সিলেট

মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সিটির ব্যর্থতায় নগরবাসী উদ্বিগ্ন: মুহাম্মদ ফখরুল ইসলাম

মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সিটির ব্যর্থতায় নগরবাসী উদ্বিগ্ন: মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনের

মহানবী (সা.)-এর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ : মুফতি আহমাদ শরীফ বিন আসাদ

মহানবী (সা.)-এর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ : মুফতি আহমাদ শরীফ বিন আসাদ

বিশিষ্ট ইসলামিক স্কলার ও তরুণ গবেষক মুফতি আহমাদ শরীফ বিন আসাদ বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তিদূত। তাঁর

বিশ্বনাথে জেলা প্রশাসকের প্রথম পরিদর্শন ‘ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ’-এর যাত্রা শুরু, অনুদান বিতরণ ও বাসিয়া নদী দখলের তালিকা প্রস্তুতের নির্দেশ

বিশ্বনাথে জেলা প্রশাসকের প্রথম পরিদর্শন ‘ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ’-এর যাত্রা শুরু, অনুদান বিতরণ ও বাসিয়া নদী দখলের তালিকা প্রস্তুতের নির্দেশ

বিশ্বনাথ প্রতিনিধি: ‘আমার শহর আমার দায়িত্ব, পরিচ্ছন্ন ও সবুজ বিশ্বনাথ’ গড়ার প্রত্যয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন বিশ্বনাথ

জগন্নাথপুরে প্রতিমা শিল্পীরা দুর্গোৎসবকে ঘিরে পার করছেন ব্যস্ত সময়

জগন্নাথপুরে প্রতিমা শিল্পীরা দুর্গোৎসবকে ঘিরে পার করছেন ব্যস্ত সময়

মো. আল আমীন, জগন্নাথপুর: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।আরএ দুর্গোৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জগন্নাথপুরের

বিশ্ব দৃষ্টি দিবসে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব দৃষ্টি দিবসে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলা

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক