admin
প্রকাশিত: 10:33 AM, September 15, 2026
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার বাদ জোহর মাদরাসার কনফারেন্স হলরুমে এবছর দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ১০ জন মেধাবী শিক্ষার্থীদেরকে সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পরিচালক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমানের পক্ষ থেকে ওই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের জনপ্রতি সম্মাননা ক্রেস্ট, খাতা ও কলম উপহার প্রদান করেন অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দ।
মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস মুনসুরের সভাপতিত্বে এবং বিশ্বনাথ প্রেসক্লাব ও সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য ফারুক আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে ই পবিত্র কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী হাফিজ মোজাহিদ আহমদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী রেদওয়ান আহমদ ছামী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার সহ সুপার রুহুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যারিটি গ্রুপের সদস্য মো. এখলাছ আহমদ। এবং মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে এসময় মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হাকিম, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল করিম, মাওলানা আল আমিন, মাওলানা আবুল হাসান,, মাওলানা ইমরান হোসাইন, মৌলভী আক্তার হুসেন, সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য তারেকুল ইসলাম, ছাত্র ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল
প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা
নোমান আহমেদ: সিলেটের কোম্পানীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার