admin
প্রকাশিত: 6:35 PM, September 30, 2026
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটি’ আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা-২০২৬ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায়’ বিষয়ে পক্ষ দল হিসেবে চ্যাম্পিয়ান হয়েছে একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হয়েছে মাঈশা নিশাত নাফিসা ‘রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এতে রানার্স আপ হয়েছে বিপক্ষ দল ‘রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়। এ সময় দুর্নীতি বিরোধী প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক সুবেল আহমেদ।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম এর সভাপতিত্বে ও বিশ্বনাথ বিয়াম ল্যাবরেটারী স্কুলের প্রধান শিক্ষক মনি কাঞ্চন চৌধুরী’র পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক নিঝুম রায় প্রান্ত, বিশ্বনাথ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মধু মিয়া, সহ-সভাপতি আবু জাফর মোহাম্মদ নোমান, কবি খালেদ উদ-দীন, সাংবাদিক আব্দুল আহাদ, হাজি মঈনুর রহমান, উপজেলা একাডেমি সুপার আব্দুল হামিদ, মোঃ জিল্লুর রহমান, দেলোয়ার হোসাইন শিকদার। প্রতিযোগিতায় মডারেটর ছিলেন বিশ্বনাথ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল কালাম মনোহর আলী। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অতিথিরা চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ হওয়া দল এবং শ্রেষ্ঠ বক্তাকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। প্রতিযোগিতায় কয়েকশত শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল তুলে ধরলেন জ্যঁ-মার্ক সেরে-শার্লেট মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর কোর্স সদস্যদের
মুক্তাদির আল সেলিম, জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছাত্রদলের আয়োজিত এই নবীনবরণ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটি’ আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা-২০২৬ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান
যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ঘিরে তেররতনে নেতাকর্মীদের উচ্ছ্বাস স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাজী দেলোয়ার হোসেন
আবু ইউসুফ নাঈম, জামালগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযানে লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য এবং ওষুধ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৯০ হাজার
সিলেটের সংবাদ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এবার যুক্ত হলো আরও একদিন। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি
মৌলভীবাজার প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের সিভিল সার্জন