admin
প্রকাশিত: 1:35 PM, October 25, 2026
সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে ভারতের আসাম প্রদেশের বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ করিমগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন দেবনাথ-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিডিএফ’র সহ সভাপতি এপেক্সিয়ান এডভোকেট মোঃ রাকিব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর সিলেট বিভাগীয় প্রধান সংগ্রাম সিংহ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ করিমগঞ্জ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন দেবনাথ।
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন কান্তি দাস, বাংলাদেশ শাখার সভাপতি ডাঃ বিষু চন্দ্র দেবনাথ, জিডিএফ’র সাবেক নির্বাহী পরিচালক এপেক্সিয়ান জি.ডি. রুমু, ঢাকার ডাক সিলেটের ব্যুরো এমদাদুর রহমান চৌধুরী জিয়া।
কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কবি-লেখক আজিজ ইবনে গনি, সমাজসেবক আলী হোসাইন, জিডিএফ’র সদস্য ফাতেমা বেগম, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক স্বরূফা বেগম, সহায়ককর্মী নূরজাহান বেগম প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি নিহার রঞ্জন দেবনাথ-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। মানুষের মধ্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে। পাশাপাশি অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। বক্তারা বলেন, বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ করিমগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন দেবনাথ মানবতার সেবায় নিয়োজিত ও সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁকে সম্মাননা প্রদানের মাধ্যমে মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে অন্যরাও উৎসাহিত হবেন। বক্তারা জিডিএফ’র বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে ভারতের আসাম প্রদেশের বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ করিমগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন দেবনাথ-কে
লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় সাপে কেটে মো. তোফাজ্জল মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে নিজ
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে গতকাল শনিবার
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে
স্টাফ রিপোর্টার: সিলেটের বন্দরবাজারে ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত সিলেট স্টেশন ক্লাব। পাশেই জেলা পরিষদ, জেলা
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত আম্বরখানা ‘সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য’ শীর্ষক সংবাদ ও কয়েকটি সামাজিক মাধ্যমে প্রচারিত এ সংক্রান্ত ভিডিওর