admin
প্রকাশিত: 3:18 PM, August 22, 2026
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে চলমান বৃক্ষ মেলায় সৌখিন কৃষকদের সংগঠন ‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সৌখিন কৃষকদের মিলনমেলা। গত বুধবার বিকেল পাঁচটায় অনুষ্ঠিত এ মিলনমেলায় সিলেটের বিভিন্ন এলাকার ছাদবাগানি ও কৃষিপ্রেমীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম। ‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন মোঃ রিয়াজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের এডমিন প্যানেলের সভাপতি মোঃ বদরুল আলম। মিলনমেলায় অংশগ্রহণকারী সৌখিন কৃষকরা নিজেদের ছাদবাগানের বিভিন্ন ধরনের গাছের চারা, কাটিং, বীজ ও অভিজ্ঞতা, বিনিময় করেন। সিলেটের সৌখিন কৃষকদের সফলতা, সম্ভাবনা ও বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়েও মতবিনিময় করার পাশাপাশি নগরজীবনে ছাদ কৃষির গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং অব্যবহৃত ছাদকে সবুজায়নের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শহিদুল ইসলাম বলেন, নগর জীবনে ছাদ কৃষি শুধু শখ পূরণের মাধ্যম নয়; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং মানুষের মানসিক প্রশান্তি নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানের সঞ্চালক ও ‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন মোঃ রিয়াজুর রহমান বলেন, ছাদ কৃষিকে জনপ্রিয় করা এবং সৌখিন কৃষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করাই এ মিলনমেলার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
সভাপতির বক্তব্যে মোঃ বদরুল আলম বলেন, একটি সবুজ ও বাসযোগ্য নগর গড়তে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে ছাদ বা আঙিনাকে সবুজ করার উদ্যোগ নেওয়া উচিত। এডমিন প্যানেলের সেক্রেটারি প্রখ্যাত বাগানি নাসরিন আকতার এবং এডমিন জুহেলি আকতার জুলি, মডারেটর আরিফুর রহমান আরিফ তাদের বক্তব্যে বেশি বেশি গাছ লাগানুর উপর গুরুত্ব আরোপ করেন।
মিলনমেলায় সিলেটের বিভিন্ন পেশার সৌখিন ছাদবাগানি, কৃষিপ্রেমী ও ‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের সদস্যরা অংশ নেন। প্রাণবন্ত আড্ডা, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘটে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট