admin
প্রকাশিত: ৫:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দিগন্তজোড়া হাওর এখন কৃষকের কান্নার খোরাক। চোখের সামনে তলিয়ে যাচ্ছে সারা বছরের হাড়ভাঙা পরিশ্রমের বোরো ধান। বজ্রপাত আতঙ্ক আর হাড়কাঁপানো ঠান্ডা বাতাস উপেক্ষা করে কোমর সমান পানিতে নেমে কৃষক চেষ্টা করছেন আধা-পাকা ধানটুকু ঘরে তুলতে। কিন্তু বৈরী আবহাওয়ায় সেই ধান শুকানোর উপায় নেই; খলায় পড়ে পচে যাচ্ছে কৃষকের শেষ সম্বল।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার মধ্যনগর, শাল্লা, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদরসহ ১০টি উপজেলার নিচু জমি এখন পানির নিচে। বিশেষ করে মধ্যনগরের ইকরাছই ও জগন্নাথপুরের বৃহৎ নলুয়া হাওরের চিত্র সবচেয়ে ভয়াবহ। বাঁধ ভেঙে ও জলাবদ্ধতায় হাজার হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।
নলুয়া হাওরের দাসনোয়াগাঁও গ্রামের কৃষক সারদা চরন দাস ১৬ কেয়ার জমিতে আবাদ করেছিলেন। ডুকরে কাঁদতে কাঁদতে তিনি বলেন, “মাত্র এক কেয়ার কাটতে পারছি, বাকি সব পানির নিচে। ধার-দেনা করে আবাদ করছিলাম, অহন সারা বছর পরিবার লইয়া খামু কী?”
সুনামগঞ্জ সদরের দেখার হাওর পাড়ে গিয়ে দেখা যায় এক বিভীষিকাময় পরিস্থিতি। মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের কৃষক আলা উদ্দিন বুক সমান পানিতে নেমে ধান কাটছিলেন। ১৫ কেয়ারের মধ্যে ৭ কেয়ার কাটতে পারলেও বৃষ্টির অভাবে তা শুকাতে পারছেন না। তিনি জানান, “খলায় ধান পইচ্যা গেরা (চারা) গজাইতাছে।”
একই চিত্র ধর্মপাশার ধারাম ও কাইঞ্জা হাওরে। সেখানে ধান শুকানোর জায়গা না পেয়ে অনেক কৃষক বস্তাবন্দি ধান রাস্তার পাশে ফেলে রেখেছেন। শ্রমিক সংকটের কারণে অনেক পরিবারে ছোট ছোট শিশুরাও ধান কাটার কাজে বড়দের সাহায্য করতে নেমে পড়েছে।
কৃষকদের অভিযোগ, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এবার ফসল রক্ষা বাঁধই তাদের জন্য ‘মরণফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে।
সদরের বাওন বিল হাওরের পানি ধোপাখালি ¯øুইসগেট দিয়ে নামার কথা থাকলেও সুরমা নদীর পানি বেড়ে যাওয়ায় গেট বন্ধ রাখা হয়েছে। ফলে হাওরের পানি নামতে পারছে না।
এর সাথে যোগ হয়েছে তীব্র শ্রমিক সংকট। দ্বিগুণ মজুরি দিয়েও মিলছে না কিষাণ। নিরুপায় হয়ে অনেক কৃষক ‘আধা-আধি’ (অর্ধেক ধান কেটে নেওয়ার চুক্তি) ভিত্তিতে ধান কাটাচ্ছেন, যা তাদের ঋণের বোঝা আরও বাড়িয়ে দিচ্ছে।
জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওমর ফারুকের মতে, জেলায় এ পর্যন্ত প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর জমি জলাবদ্ধতায় ডুবেছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ এর চেয়ে বহুগুণ বেশি।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, নলুয়া হাওরের ৬০ শতাংশ ধান কাটা শেষ হলেও বাকি অংশ নিয়ে চরম উৎকণ্ঠায় আছেন কৃষকরা।
সুনামগঞ্জে এবার ২ লক্ষ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। লক্ষ্যমাত্রা অর্জনের আশার বাণী থাকলেও প্রকৃতির রুদ্রমূর্তিতে এখন নিঃস্ব হওয়ার পথে হাজারো কৃষক পরিবার। আকাশে মেঘের ঘনঘটা যত বাড়ছে, হাওরপাড়ের মানুষের বুক চিরে কান্নার শব্দ তত জোরালো হচ্ছে।
সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন করা
আগামী ১ মে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেট মহানগর এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে এক গুরুত্বপূর্ণ
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট জেলা
আগামী ২ মে শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পূণ্যভ‚মি সিলেট আগমনকে স্বাগত জানিয়ে
সিলেটের সংবাদ ডেস্ক: আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ। প্রতি বছর এপ্রিল মাসের শেষ বুধবার বাংলাদেশসহ বিশ্বব্যাপী আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস
সিলেটের কানাইঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে ফারহানা বেগম নামে এক গৃহবধূ তিন সন্তানের জননী খুন হয়েছেন। গতকাল দিবাগত
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দিগন্তজোড়া হাওর এখন কৃষকের কান্নার খোরাক। চোখের সামনে তলিয়ে যাচ্ছে সারা
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে রপ্তানি বহুমুখীকরণ,