admin

প্রকাশিত: 10:11 AM, February 1, 2026

ব্যবসায়ীদের ঐক্যই সংগঠনের প্রধান শক্তি: আব্দুর রহমান রিপন

ব্যবসায়ীদের ঐক্যই সংগঠনের প্রধান শক্তি: আব্দুর রহমান রিপন

সিলেটের মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩১ জানুয়ারি শনিবার দুপুরে মধুবন সুপার মার্কেটস্থ সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির প্রধান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রিাটির সাবেক পরিচালক সফিক বখত। শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন।

মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক চিরনজিত পাল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সচিব নিয়াজ মোঃ আজিজুল করিম, রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠকরান সমিতির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির প্রধান সফিক বখত। শপথ গ্রহণ করেন মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, সহ-সভাপতি মোঃ কফিল আহমদ ও মোঃ ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মনজুর আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুবেল আহমদ, মোঃ রেদওয়ান আহমদ ও মোঃ রাসেল আহমদ, কোষাধ্যক্ষ মোঃ রিয়াদ রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ছাব্বির আহমদ, দপ্তর সম্পাদক চিরনজিত পাল, ধর্ম সম্পাদক শেখ মোঃ জুনেদ, সাংস্কৃতিক সম্পাদক পারভেজ আহমদ সানি, প্রচার সম্পাদক জিল্লুর রহমান, সদস্য- কাজী দিলাল আহমদ, তাজুল ইসলাম, আজাদ মিয়া, ছালিক আহমদ, নজরুল ইসলাম, সুমন সরকার, লিটন আহমদ, আহমেদ ছাব্বির, ফয়ছল আহমদ, ছাদেক আহমদ, মোঃ জাকির হোসেন, খালেদ আহমদ। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ শেখ মোঃ জুনেদ আহমদ।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনজুর আহমদ। বক্তব্য রাখেন মধুবন সুপার মার্কেটের ম্যানেজার সাজ্জাদ উর রহমান শিমুল, বিশিষ্ট ব্যবসায়ী জাকারিয়া আহমদ, সমিতির সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ছাব্বির আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন বলেন, ব্যবসায়ীদের ঐক্যই সংগঠনের প্রধান শক্তি। ঐক্যবদ্ধভাবে কাজ করলে ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও ব্যবসা-বাণিজ্যের উন্নতি সম্ভব হবে। তিনি বলেন, মধুবন দোকান মালিক ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে এই সমিতি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ন্যায্য অধিকার আদায়, ব্যবসা পরিচালনায় বিদ্যমান সমস্যা সমাধান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য। তিনি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃত্বে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার আহবান জানান।


সর্বশেষ সংবাদ

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও