admin

প্রকাশিত: 9:31 AM, August 17, 2026

ভুল তথ্য ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবি

ভুল তথ্য ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবি

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা গঠনের প্রক্রিয়া নিয়ে গুরুতর আপত্তি তুলে তা বাতিলের দাবি জানিয়েছে নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের ‘সচেতন নাগরিক ফোরাম’। তাঁদের অভিযোগ, পৌরসভা গঠনের প্রস্তাব তৈরির সময় বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে এবং সীমানা নির্ধারণেও নীতিমালা লঙ্ঘন করা হয়েছে।

গত শনিবার বিকেল ৫টায় জৈন্তাপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ফোরামের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক মো. জালাল উদ্দিন। এ সময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক বুরহান আহমেদ, সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকার ও উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুর রবসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৪ জুলাই নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের ১২টি মৌজা নিয়ে প্রস্তাবিত জৈন্তাপুর পৌরসভার গেজেট প্রকাশ করা হয়। তবে ওই এলাকায় পৌরসভা গঠনের মতো প্রয়োজনীয় উপযোগিতা ও অবকাঠামো নেই। এলাকাটির ৬০-৭০ শতাংশ মানুষ কৃষি, শ্রম ও মৎস্যজীবী পেশার ওপর নির্ভরশীল। হাওরবেষ্টিত এই জনপদে পৌরসভা গঠিত হলে কৃষক ও শ্রমিকদের ওপর অতিরিক্ত আর্থিক করের চাপ বাড়বে।

সংগঠনটি আরও দাবি করে, স্থানীয় প্রশাসনকে দেওয়া জনসংখ্যার হিসাব ও অকৃষি জমির পরিমাণের তথ্যে বড় ধরনের অসঙ্গতি রয়েছে। হাওর এলাকা ও কৃষিপ্রধান মৌজাগুলোকে জোরপূর্বক প্রস্তাবিত সীমানায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইতোমধ্যে প্রস্তাবিত পৌরসভা বাতিলের পক্ষে হাজার হাজার মানুষের গণস্বাক্ষরিত আপত্তিপত্র সিলেটের জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে। ফোরামের নেতারা নিরপেক্ষ সরেজমিন তদন্তের মাধ্যমে সঠিক তথ্য যাচাই করার আহ্বান জানান এবং অনতিবিলম্বে মিথ্যা তথ্যের ভিত্তিতে তৈরি এই প্রস্তাব বাতিল করে বর্তমান ইউনিয়ন পরিষদ ব্যবস্থা বহাল রাখার দাবি জানান।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট