admin

প্রকাশিত: 6:39 AM, September 6, 2026

মতবিনিময় সভায় ইব্রাহীম চৌধুরী খোকন সিলেট প্রেসক্লাবের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে

মতবিনিময় সভায় ইব্রাহীম চৌধুরী খোকন সিলেট প্রেসক্লাবের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে

সিলেটর সংবাদ ডেস্ক:

দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ও সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা পদকের প্রবর্তক সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন বলেছেন, সিলেট প্রেসক্লাবের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সিলেটের সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে চলেছেন উল্লেখ করে তিনি বলেন, এই সুনাম ও পেশাদারিত্ব ধরে রাখতে হবে। সিলেট প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে গতকাল শনিবার ক্লাব ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, দৈনিক সিলেট মিররের প্রধান সম্পাদক জিয়াউস শামস শাহীন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য আনাস হাবিব কলিন্স, সিনিয়র সদস্য কামকামুর রাজ্জাক রুনু, ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, সিনিয়র সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সদস্য আহমদ মারুফ, সিন্টু রঞ্জন চন্দ, শফিক আহমদ শফি, একে কাওছার, আব্দুল হান্নান, দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক জয়নাল আবেদীন, ভাসানী ফাউন্ডেশনের মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, ইংরেজি প্রশিক্ষক আহমেদ ইয়াসিন প্রমুখ।

সর্বশেষ সংবাদ

দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সনি গ্রেপ্তার

দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সনি গ্রেপ্তার

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ সনি মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃত

শান্তিগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৭

শান্তিগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৭

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে লাশের স্বজনসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার

দুবাইয়ের সম্পদ নিয়ে দুদকের নজরদারিতে ৭৩ বাংলাদেশি

দুবাইয়ের সম্পদ নিয়ে দুদকের নজরদারিতে ৭৩ বাংলাদেশি

মো.জুনেদ আহমদ,ফ্রান্স দুবাইয়ে সম্পদ অর্জনকারী ৭৩ বাংলাদেশির বিষয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের সম্পদের মালিকানা, অর্থের উৎস ও

জকিগঞ্জে ডাকাতি মামলায় আসামির ৫ দিনের রিমান্ড

জকিগঞ্জে ডাকাতি মামলায় আসামির ৫ দিনের রিমান্ড

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নানের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আসামি মজনু মিয়া

সীরাতে রাসূল (সাঃ) এর আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

সীরাতে রাসূল (সাঃ) এর আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

স্টাফ রিপোর্টার: রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শে উজ্জীবিত হয়ে একদল দেশপ্রেমিক নাগরিক হিসেবে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন

মতবিনিময় সভায় ইব্রাহীম চৌধুরী খোকন সিলেট প্রেসক্লাবের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে

মতবিনিময় সভায় ইব্রাহীম চৌধুরী খোকন সিলেট প্রেসক্লাবের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে

সিলেটর সংবাদ ডেস্ক: দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ও সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা পদকের প্রবর্তক সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন বলেছেন,

সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর

সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর

স্টাফ রিপোর্টার ৯ বছরের রিফাত আর মাত্র ৪ বছরের তাবাসুম নামের দুটি ফুটফুটে ছেলে ও মেয়েকে স্ত্রীর কাছে রেখে জীবনের

প্রণবকান্তি দেবের ‘জানা পথে অজানা প্রান্তরে’- গ্রন্থের পাঠ উদযাপন

প্রণবকান্তি দেবের ‘জানা পথে অজানা প্রান্তরে’- গ্রন্থের পাঠ উদযাপন

চিরাচরিত প্রকাশনা অনুষ্ঠানের বিপরীতে এক ভিন্ন আঙ্গিকে প্রণবকান্তি দেব-র ‘জানা পথে অজানা প্রান্তরে’ গ্রন্থের পাঠ ও পাঠ প্রতিক্রিয়া উদযাপিত হলো।