admin

প্রকাশিত: 5:52 PM, April 5, 2026

মন্ত্রীর হাত ধরে মোগলগাঁওয়ের রূপ পাল্টানোর আশ্বাস: মাঠ পর্যায়ে কাজ শুরু

মন্ত্রীর হাত ধরে মোগলগাঁওয়ের রূপ পাল্টানোর আশ্বাস: মাঠ পর্যায়ে কাজ শুরু

আক্তার হোসেন:

সিলেট সদর উপজেলাকে একটি আধুনিক ও পরিকল্পিত মডেল শহরে রূপান্তর করার মহাপরিকল্পনা নিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিটি ইউনিয়নের রাস্তার বর্তমান অবস্থা এবং নতুন সড়ক নির্মাণের প্রয়োজনীয়তা যাচাই করতে সরেজমিনে পরিদর্শন শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

গতকাল শনিবার সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাফর ইকবাল। এ সময় তিনি জরাজীর্ণ রাস্তা সংস্কার এবং অবহেলিত এলাকাগুলোতে নতুন করে রাস্তা পাকাকরণের প্রয়োজনীয়তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাফর ইকবাল বলেন, “উপজেলার প্রতিটি প্রান্তের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ করাই আমাদের মূল লক্ষ্য। আমি নিজে প্রতিটি ইউনিয়নে গিয়ে রাস্তার সমস্যাগুলো দেখছি। মোগলগাঁওয়ের যে রাস্তাগুলো উন্নয়ন বঞ্চিত রয়েছে, সেগুলো দ্রুত পাকা করার পদক্ষেপ নেওয়া হবে। খুব শীঘ্রই আপনারা এলাকায় দৃশ্যমান উন্নয়ন কাজ দেখতে পাবেন।”

পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্দেশনায় সিলেট সদরকে আধুনিক শহরে পরিণত করার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। তারা উল্লেখ করেন, মোগলগাঁও ইউনিয়ন একটি হাওর উপকূলীয় এলাকা হওয়ায় এখানকার মানুষের কষ্ট লাঘবে প্রকৌশলীর সরাসরি পরিদর্শন অত্যন্ত ইতিবাচক।

নেতৃবৃন্দ আরও বলেন, “হাওর এলাকার উন্নয়নের পাশাপাশি নদী ভাঙন রোধে কাজ করা এখন সময়ের দাবি। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে উন্নয়নমুখী এই পদক্ষেপের জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলী ও স্থানীয় নেতাকর্মীদের সাথে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসেন, ৭নং মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বশির উদ্দিন (সাবেক মেম্বার), সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেম্বার।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সায়েম আহমদ মেম্বার, নুর উদ্দিন ইমন, মখলিছ মিয়া, লুৎফুর রহমান, আঙ্গুর আলম, জাকির হোসেন, জইন উদ্দিন, সেলিম আহমদ, আব্দুস শুকুর, জঈন ইউ আহমেদ জনি, শাহিন আহমেদ, কামরান উদ্দিন অপু, ছুরাব আলী, কামাল আহমেদ, জয়নাল হুসেন, রাকিবুল হাসান, রিপন আহমদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

চা খাতকে টেকসই ও রাজস্বনির্ভর শিল্পে রূপান্তরের উদ্যোগ: খন্দকার মুক্তাদির

চা খাতকে টেকসই ও রাজস্বনির্ভর শিল্পে রূপান্তরের উদ্যোগ: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: দেশের সম্ভাবনাময় চা খাতের অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে

টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ অঞ্চলের

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং সিলেটের

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ উদ্দিন

সিলেটে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনার অনুষ্ঠিত

সিলেটে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনার অনুষ্ঠিত

মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

দুঃসময়ে রাজপথে, নতুন কমিটিতে মূল্যায়নহীন লিটন

দুঃসময়ে রাজপথে, নতুন কমিটিতে মূল্যায়নহীন লিটন

জেলা বিএনপিতে লিটন আহমদের ভূমিকা ও সাংগঠনিক মূল্যায়ন নিয়ে তৃণমূলে আলোচনা সিলেট জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সাবেক ছাত্রদল

জাকির মজুমদারের শেষযাত্রায় অনন্য ভূমিকা

জাকির মজুমদারের শেষযাত্রায় অনন্য ভূমিকা

ইমদাদ চৌধুরীর মানবিক ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ রাজনীতি শুধু রাজপথের স্লোগান কিংবা ক্ষমতার লড়াই নয়; রাজপথের সহযোদ্ধাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই নেতৃত্বের

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতা বদরুলের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতা বদরুলের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা, প্রবাসীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বসতবাড়ি দখল, হামলা ও গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালানোর