admin
প্রকাশিত: 5:41 PM, October 9, 2026
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনের ব্যর্থতায় নগরবাসী উদ্বিগ্ন। সিসিকের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। বাসা-বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর আম্বরখানা পয়েন্ট এলাকায় বিমানবন্দর থানা জামায়াত আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
থানা আমীর শফিকুল আলম মফিকের সভাপতিত্বে ও সেক্রেটারি ফরিদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল।
এসময় বক্তব্য রাখেন- ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুস সালাম ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া মজুমদার মেহেদী প্রমুখ।
ক্যাম্পেইনে বিমানবন্দর থানা জামায়াত ও বিভিন্ন ওয়ার্ড-ইউনিটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
বিআরটিএ সিলেট সার্কেলের উদ্যোগে রাজা গিরিশচন্দ্র স্কুলে ১১৩ শিক্ষার্থীর নিয়ে সচেতনতামূলক আয়োজন স্টাফ রিপোর্টার: “নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশÑসবার আগে বাংলাদেশ”
উৎসাহ-উদ্দীপনা ও নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুবর্ণজয়ন্তী) উদযাপিত হয়েছে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্যাংকটির সিলেট
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনের
বিশিষ্ট ইসলামিক স্কলার ও তরুণ গবেষক মুফতি আহমাদ শরীফ বিন আসাদ বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তিদূত। তাঁর
বিশ্বনাথ প্রতিনিধি: ‘আমার শহর আমার দায়িত্ব, পরিচ্ছন্ন ও সবুজ বিশ্বনাথ’ গড়ার প্রত্যয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন বিশ্বনাথ
মো. আল আমীন, জগন্নাথপুর: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।আরএ দুর্গোৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জগন্নাথপুরের
সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলা
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক