admin

প্রকাশিত: 11:51 AM, September 24, 2026

মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে নাসিম হোসাইন

মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে নাসিম হোসাইন

‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যখনই দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখনই দেশে আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত হয়েছে। বিএনপির শাসনামলে দেশ শান্তিময় ও অস্থিতিশীলতামুক্ত ছিল। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল সবসময়ই দেশের এই অর্জিত শান্তি ও উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চায় এবং দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁতারা চালায়। যেকোনো মূল্যে দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী এই অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত প্রতিহত করা হবে।

তিনি গতকাল বুধবার মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সব ধরনের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী এর সভাপতিত্বে এবং মহানগর স্বেচ্ছাসেবকদলে সদস্য সচিব আফছর খানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিতি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এসময় উপস্থিতি ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সৈয়দ আমীর আলী, উসমান হারুণ পনির, কামরুল হাসান সদস্য, দেওয়াল রেজা মজিদ, তছির আলী, মিছবাহ আহমদ জেহিন, আবির হাসান মুহিন, শাকের আহমদ, ফাহিম আহমদ চৌধুরী, জিয়াউর রহমান, এডভোকেট ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, সামাদ হোসেন, হুসেন খান ইমাদ, কাউসার হোসেন রকি, জিয়াউর রহমান জিয়া, শামীম চৌধুরী, ইবনে জাহান তানভীর, চৌধুরী সুবহান আজাদ, কতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান দিপু, সদস্য সচিব আমজাদ হোসেন, শাহপরাণ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুলেমান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ, জালালাবাদ থানা আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব মানিক মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজল রানা বিমান বন্দর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈকত ফাহাদ চৌধুরী, সদস্য সচিব এস এম সাগর, দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হোসেন আহমদ রুহুল, মোগলাবাজার থানা আহবায়ক হোসেন তালুকদার সদস্য সচিব সয়েফ উদ্দিন সিনিয়র যুগ্ন আহবায়ক লিমন আহমদ এবং ৬ টি থানা যুগ্ম আহবায়ক ও সদস্য বৃন্দ ও ৪২ ওয়ার্ডে আহবায়ক ও সদস্য সচিব ও নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়

প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক সভা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক সভা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার: এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও করে ভাইরাল সেই বিউটি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও করে ভাইরাল সেই বিউটি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে নাসিম হোসাইন

মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে নাসিম হোসাইন

‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ

সিলেটে লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনাল পরিচালক

সিলেটে লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনাল পরিচালক

লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ

নেতাকর্মীদের ফ্যাসিস্ট ও গুপ্তদের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ