admin

প্রকাশিত: 7:39 AM, September 19, 2026

মহালয়া উদযাপন পরিষদের প্রস্তুতি সভা মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে : প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়

মহালয়া উদযাপন পরিষদের প্রস্তুতি সভা মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে : প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় বলেছেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে। তিনি বলেন, শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, এই মহালয়া উৎসব বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আজ এক মানবিক কর্মযজ্ঞে পরিণত হয়েছে। তিনি আসন্ন তিন দিনব্যাপী বার্ষিক উৎসব দল মত নির্বিশেষে সকলের আন্তরিক অংশগ্রহনে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি গতকাল শুক্রবার বেলা ১১টায় সিলেট নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দ আয়োজিত প্রস্তুতি সভায় উপরোক্ত কথা বলেন।

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের সভাপতি ইমিগ্রেশন এডভাইজার জি.ডি. রুমুর সভাপতিত্বে ও সহ সম্পাদক কৃষি বিশ^বিদ্যালয় সিলেটের ডেপুটি রেজিস্ট্রার সন্তোষ রঞ্জন পাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রধান সমন্বয়ক অব. উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর শাখার সদস্য সচিব রাজীব কুমার দে, পরিষদের প্রাক্তন সভাপতি বিনয় ভূষণ তালুকদার, সহ সভাপতি ঢাকা ব্যাংক ম্যানেজার কবি সুমন বনিক, যুগ্ম সমন্বয়কারী ব্যবসায়ী নিধীর রঞ্জন সূত্রধর।

সভায় পবিত্র চণ্ডী ও গীতা পাঠ করেন সহ সাংগঠনিক সম্পাদক সুনির্মল চক্রবর্ত্তী। সভায় বিভিন্ন উপ-কমিটির প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিষদের পৃষ্ঠপোষক অব. ব্যাংকার রূপক ভট্টাচার্য্য, প্রধান শিক্ষক পাচু মোহন বিশ^াস, ধনেষ দেব, ব্যাংকার বিশ^জিৎ দাস, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের কমলপদ পাল, সহ সভাপতি অব. শিক্ষক সিতাংশু বিশ^াস, শাবিপ্রবির সহ রেজিস্ট্রার অসিত কুমার সূত্রধর, কবি তারেশ কান্তি তালুকদার, ব্যাংকার মতিলাল মালাকার, ব্যাংকার দীপঙ্কর দেব, অব. এনজিও কর্মকর্তা হারাধন দেব প্রভাষ, অব. শিক্ষক হিমাংশু লাল গুণ, সহ সম্পাদক সংগীত শিল্পী মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না, ব্যবসায়ী রজত চক্রবত্তী, ব্যবসায়ী চন্দ্র শেখর দে চপল, ববিতা বর্মন, অ্যাডভোকেট অর্জ্জুন কুমার চক্রবর্ত্তী, স্বাগত বর্ধন ইমন, অভি সূত্রধর, সহ সাংগঠনিক সম্পাদক অখিল সরকার, হৃষিকেশ দাশ, সহ সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দে, আপ্যায়ণ সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাশ, সহ সাজসজ্জা সম্পাদক লিটন দেব, কার্যকরী সদস্য বিধান নাথ, অরবিন্দ চৌধুরী, সৌরভ দাস, মিলন কান্তি দাস, রিপ্ত দে, সৌমিত্র কুমার দাস, বিপ্রদাস চৌধুরী প্রমুখ।

পরিষদের পরবর্তী সভা আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার একই স্থানে একই সময়ে অনুষ্ঠিত হবে। পরিষদের সংশ্লিষ্ট সকল সম্মানীত সদস্যবৃন্দের যথাসময় উপস্থিতি পরিষদের পক্ষ থেকে বিনীতভাবে কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

সিলেটের সবজির বাজার চড়া কমেছে মুরগি-ইলিশের দাম

সিলেটের সবজির বাজার চড়া কমেছে মুরগি-ইলিশের দাম

শামছুল আলম শাওন: সপ্তাহের ব্যবধানে সিলেটের কাঁচাবাজারগুলোতে সবজির দাম বেড়েছে। সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত

নেশা ও জুয়ার ফাঁদে তারুণ্য আইন, অভিযান ও সামাজিক প্রতিরোধÑকোন পথে সমাধান অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম

নেশা ও জুয়ার ফাঁদে তারুণ্য আইন, অভিযান ও সামাজিক প্রতিরোধÑকোন পথে সমাধান অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম

একটি দেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম। তারুণ্যের মেধা, শ্রম, সাহস ও সৃজনশীলতাই একটি দেশকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু

মহালয়া উদযাপন পরিষদের প্রস্তুতি সভা মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে : প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়

মহালয়া উদযাপন পরিষদের প্রস্তুতি সভা মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে : প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় বলেছেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে।

আজ রাধাষ্টমী ইসকন সিলেটে দিনব্যাপী আয়োজন

আজ রাধাষ্টমী ইসকন সিলেটে দিনব্যাপী আয়োজন

আজ শনিবার শ্রীমতী রাধারাণীর আবির্ভাব তিথি রাধাষ্টমী। এ উপলক্ষে ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২ এর কর্মী সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২ এর কর্মী সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২-এর বিশাল বিভাগীয় কর্মী

৯০ জন অসহায় রোগীকে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা দিল ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন

৯০ জন অসহায় রোগীকে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা দিল ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখায় দিনব্যাপী বিনামূল্যে হার্ট চেক-আপ ও

জুড়ীতে চালককে কুপিয়ে লাশ নদীতে ফেলার চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন

জুড়ীতে চালককে কুপিয়ে লাশ নদীতে ফেলার চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন

সিএনজি ভাড়া নিয়ে বিরোধের জেরে বলাই খুন, মা-মেয়ে গ্রেপ্তার কাতার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজি চালক আবুল কালাম বলাইকে (৪০) কুপিয়ে

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে সিলেট নগরের জেলরোড ইউনিট ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন।