admin
প্রকাশিত: 3:23 PM, October 10, 2026
স্টাফ রিপোর্টার:
খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক অধিকার সুবিধা বঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সমাজের সর্বস্তরের বিত্তবান ও রাজনৈতিক নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
গতকাল সিলেট সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের বনকলা পাড়ার ৮৩ গলি, ইনডোর স্টেডিয়াম এলাকায় ‘নাবীন চৌধুরী হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সেবা প্রদান কর্মসূচির (ফ্রি মেডিকেল ক্যাম্পেইন) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান নাবীন রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা লল্লিক আহমদ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এবং জেলা যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল।
দিনব্যাপী এই বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনে এলাকার শতাধিক সাধারণ ও দুস্থ মানুষকে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসিক সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. আব্দুর রউফ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. জিয়াউল হক রাহেল, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. গাজী ছাবির উল্লাহ এবং গাইনি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফারহানা আক্তার সোমা। আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা এনামুল হক, লায়েক আহমদ ও ছাত্রদল নেতা মো. আব্দুল্লাহ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ঝুলন্ত সেতুর চিন্তা অনেক আগেই ছিল। বিগত দিনে সরকারের মন্ত্রীরা দেশের উত্তর-পূর্বাঞ্চলের শহর সিলেটকে আরও নান্দনিক ও যাতায়াতের
স্টাফ রিপোর্টার: সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন বৃটেনের হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হুসাইন, বৃটিশ দুই এমপি আফসানা
‘প্রবাসীদের জমি দখল ও বিমানবন্দরে হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে’ স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক বিশাল আনন্দ মিছিল করেছে মদিনা মার্কেট ইউনিট যুবদল। গতকাল
স্টাফ রিপোর্টার: খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক অধিকার সুবিধা বঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সমাজের সর্বস্তরের বিত্তবান ও
স্টাফ রিপোর্টার: সিলেট প্রেসক্লাব-নূর ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সিলেট প্রেসক্লাবের আমীনুর
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর