admin

প্রকাশিত: 9:04 AM, September 23, 2026

মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে সংবর্ধনা উপপরিচালক আব্দুর রফিক

মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে সংবর্ধনা উপপরিচালক আব্দুর রফিক

প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে মুসলিম চ্যারিটি ইউকে’র কার্যক্রম প্রশংসনীয়

সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুর রফিক।

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র সহ সভাপতি এডভোকেট রাকিব আলী খান এর সভাপতিত্বে এবং জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুসলিম চ্যারিটি ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি ফজলুল করিম, অর্থ ব্যবস্থাপনা ময়নুল ইসলাম, জিডিএফ’র উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ^াস, সাবেক নির্বাহী পরিচালক এপেক্সিয়ান জি.ডি. রুমু।

জিডিএফ’র নির্বাহী পরিচালক সৈয়দ মাহমুদুল হক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুসলিম চ্যারিটি ইউকে’র ডিরেক্টর রহমান, সদস্য শাহেন উল্লাহ, দিনাল কাইয়ুম, হালিম কাদের, আমিনুল ইসলাম, আজিজুর রহমান, আমিনুল হক, রানা, আশিক, তামিনা, আইডিয়া’র পিএফপি প্রোগ্রাম সমন্বয়কারী ফউজিয়া করিম একা, জিডিএফ’র সভাপতি প্রমেশ দত্ত, কোষাধ্যক্ষ সৈয়দ আলমগীর হোসেন, নির্বাহী সদস্য সাবিলা কান্তা। উপস্থিত ছিলেন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আনিসুল হক, আফজাল শিকদার, ওয়াসিম আহমদ, মলয় রায়, সমীরঞ্জন বিশ^াস, স্বরূফা বেগম, জিডিএফ সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সদস্য ফাতেমা বেগম, রিচার্ড স্যান্ডিজ, ববি বেগম, পার্থ সারথী দত্ত, রোকেয়া বেগম, সীমা বেগম, রেহেনা বেগম, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, সহায়ককর্মী নূরজাহান বেগম, শিক্ষার্থী আফসানা আক্তার মুন্নী, জুই রাণী দাশ, অহনা বেগম, তাসকিয়া জান্নাত ইশা, ফাইজান আহমদ হাফিজ, জারা খান, মারিয়াম বিনতে আরিফ প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী তোফায়েল আহমদ সোয়েব ও রাদিয়া জান্নাত তালুকদার। অনুষ্ঠানে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান ও ফুল দিয়ে বরণ করা হয়।

এর আগে জিডিএফ কার্যালয় প্রাঙ্গণে প্রাতিষ্ঠানিক বৃক্ষরোপন কর্মসূচিতে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। অতিথিবৃন্দকে শিক্ষাকার্যক্রম দেখানো হয় এবং শিক্ষার্থীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের কার্যক্রম দেখে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দ অনন্দিত হন।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুর রফিক বলেন, দৃষ্টি প্রতিবন্ধীসহ বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে মুসলিম চ্যারিটি ইউকে’র কার্যক্রম প্রশংসনীয়।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও অভিনন্দন

নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও অভিনন্দন

নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও বাংলাদেশ

স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে বইমেলা ও শিশুলেখকের টক শো অনুষ্ঠিত

স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে বইমেলা ও শিশুলেখকের টক শো অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে আজীবন পাঠাভ্যাস গড়ে তোলা, চিন্তাশক্তি বৃদ্ধি ও প্রকাশক্ষমতা সমৃদ্ধ করার লক্ষ্যে সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে তিন দিনব্যাপী

দিনভর বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শন

দিনভর বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শন

সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান চৌধুরী স্টাফ রিপোর্টার: সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির

মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে সংবর্ধনা উপপরিচালক আব্দুর রফিক

মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে সংবর্ধনা উপপরিচালক আব্দুর রফিক

প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে মুসলিম চ্যারিটি ইউকে’র কার্যক্রম প্রশংসনীয় সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের

পরিবেশ আইন লঙ্ঘন সিলেটে ১৬ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ

পরিবেশ আইন লঙ্ঘন সিলেটে ১৬ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ লাখ ৬৫ হাজার ৯৮০ টাকা ক্ষতিপূরণ (জরিমানা)

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন আগামীকাল

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন আগামীকাল

প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থীদের কৃষি ও নিরাপদ খাদ্যে আগ্রহী করতে ‘শিখন প্লট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউএনও খোশনুর রুবাইয়াৎ

শিক্ষার্থীদের কৃষি ও নিরাপদ খাদ্যে আগ্রহী করতে ‘শিখন প্লট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউএনও খোশনুর রুবাইয়াৎ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষকদের নিয়ে ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ বিচরণ,