admin
প্রকাশিত: 12:11 PM, October 21, 2026
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২১ অক্টোবর) এক জমকালো সংবর্ধনা প্রদান করেন দলের নেতাকর্মীরা। বিমানবন্দরে পৌঁছালে শাবু নেওয়াজকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিক বলেন, জাতীয়তাবাদী দলের জন্য প্রবাসে শাবু নেওয়াজের অবদান অতুলনীয়। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রবাসীদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রবাসীরাই আমাদের প্রেরণার অন্যতম উৎস।
বিশেষ অতিথির বক্তব্যে জালালাবাদ গ্যাসের পরিচালক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, দলীয় ঐক্যের কোনো বিকল্প নেই। শাবু নেওয়াজের মতো ত্যাগী নেতাদের দেশে ফেরা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের আরও চাঙ্গা করবে এবং আন্দোলনকে বেগবান করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটির বিভাগীয় সভাপতি সৈয়দ নুরুজ্জামান, মহানগর বিএনপির উপদেষ্টা আশরাফ গাজী, মহানগর বিএনপি নেতা লুৎফুর রহমান ও শাহাদাত হোসেন মিন্টু, মহানগর মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আখতার হোসেন মিন্টু, যুবদল নেতা নজরুল ইসলাম, মহানগর কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক নোমান, সাবেক ছাত্রনেতা আলী আকবর রাজন, ছাত্রনেতা ইফতেখার আহমদ সানি, মহানগর ছাত্রদলের কৃষিবিষয়ক সম্পাদক জাহিদ হোসেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন সিলেটের জকিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক, গবেষক ও সমাজসেবী মাওলানা মুখলিছুর রহমান। গত
জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের
আসন্ন কালী পূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশন এলাকায় বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা
দুটি কিডনি অকেজো হয়ে চিকিৎসাধীন থাকা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিনের দ্রুত সুস্থতা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের
দীর্ঘদিন ধরে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার অন্ত নেই। একাধিক বলয়ের সমীকরণ, পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত
ভোটার তালিকা নিয়ে অভিযোগের পাহাড়, মৃত ব্যক্তি ও বহিরাগতও ভোটার আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট মহানগরীর ৩৫ নম্বর
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২২ নম্বর ওয়ার্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে জমজমাট আলোচনা শুরু হয়েছে। ওয়ার্ডটির