admin

প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৬

যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ ব্যাতিত জাতীয়

যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ ব্যাতিত জাতীয়
  • উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়: অ্যাডভোকেট জুবায়ের

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, যুবসমাজ দেশের মূল্যবান সম্পদ। যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের মধ্যে জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই জাতির ভবিষ্যৎ নির্ধারণ হয়। ফলে যে কোনো পরিস্থিতিতে যুব সমাজকে সাহসিকতা, হিকমত ও বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তাহলে দেশ, জাতি ওসমাজ উপকৃত হবে।

তিনি গতকাল শনিবার বিকেলে সিলেট জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে নগরীর নয়াসড়কস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমেদর সভাপতিত্বে এবং সেক্রেটারী নাজমুল হাসান শিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। দারসুল কুরআন পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, জেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম ও মাওলানা মাসুক আহমদ, জেলা জামায়াত নেতা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা যুব বিভাগের সহ সভাপতি সায়ফুল্লাহ আল হোসাইন, সহকারী সেক্রেটারি মারুফ আহমদ, কানাইঘাট উপজেলা সভাপতি মামুনুর রশীদ মামুন, জকিগঞ্জ উপজেলা সভাপতি আবিদুর রহমান, বিয়ানীবাজার উপজেলা সভাপতি শফি আহমদ মুন্না, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি কবির আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি আব্দুর রাহমান সায়মন, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি হুমায়ুন আহমদ, বালাগঞ্জ উপজেলা সভাপতি মারুফ আহমদ লিয়াকত, ওসমানী নগর উপজেলা সভাপতি সুলতান আহমদ বিশ্বনাথ উপজেলা সভাপতি জয়নাল আবেদীন, কোম্পানিগঞ্জ উপজেলা সভাপতি ইকবাল আহমদ , গোয়াইনঘাট উপজেলা সেক্রেটারি ছাদেকুর রহমান , জৈন্তাপুর উপজেলা সভাপতি নাজিম আহমদ, কানাইঘাট পৌরসভা সভাপতি শামিম আহমদ, বিয়ানীবাজার পৌরসভা সভাপতি রাসেল আহমদ,গোলাপগঞ্জ পৌরসভা সভাপতি ফয়ছল আহমদ ও বিশ্বনাথ পৌরসভা আবু সাঈদ প্রমূখ।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত এএলএম কাওছার

যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত এএলএম কাওছার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখার অনুমোদিত হাল অ্যান্ড ইস্ট রাইডিং যুবদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে এএলএম কাওছার সিনিয়র যুগ্ম সাধারণ

লায়ন্স ক্লাব অব সিলেট’র সম্মাননা দিবস- এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান সিলেটের উন্নয়ন হবে পরিকল্পিত

লায়ন্স ক্লাব অব সিলেট’র সম্মাননা দিবস- এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান সিলেটের উন্নয়ন হবে পরিকল্পিত

বিশ্বমানের: সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটের উন্নয়নকে পরিকল্পিত এবং বিশ্বমানের করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক)

পাসপোর্টের স্বাক্ষর স্ক্যান করে জাল দলিল প্রবাসীর জমি দখল ও মাটি লুটের অভিযোগ

পাসপোর্টের স্বাক্ষর স্ক্যান করে জাল দলিল প্রবাসীর জমি দখল ও মাটি লুটের অভিযোগ

 গোয়াইনঘাটের মনোয়ারসহ ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা, আদালতের তদন্ত ও স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার উত্তর প্রতাপপুর

সিলেটে ‘প্রমিজমার্ট লিমিটেড’ নিয়ে নতুন বিতর্ক

সিলেটে ‘প্রমিজমার্ট লিমিটেড’ নিয়ে নতুন বিতর্ক

উচ্চ মুনাফার প্রলোভনের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্টাফ রিপোর্টার: সিলেট নগরীতে ‘প্রমিজমার্ট লিমিটেড’ নামে একটি নতুন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে নানা

ইজারার সীমা ছাড়িয়ে ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ গোয়াইনঘাটের হাজীপুর বালুমহাল ঘিরে অনিয়মের অভিযোগ, পরিবেশ ধ্বংসের আশঙ্কা:

ইজারার সীমা ছাড়িয়ে ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ গোয়াইনঘাটের হাজীপুর বালুমহাল ঘিরে অনিয়মের অভিযোগ, পরিবেশ ধ্বংসের আশঙ্কা:

স্টাফ রিপোর্টার। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের নবসৃষ্ট হাজীপুর বালুমহালকে ঘিরে ইজারার শর্ত লঙ্ঘন, ড্রেজার মেশিন ব্যবহার এবং ইজারার

ডাচ্-বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন

ডাচ্-বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন

ডাচ্-বাংলা ব্যাংক লালাবাজার শাখার উদ্যোগে এক গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্যাংক কার্যালয়ে এ

যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ ব্যাতিত জাতীয়

যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ ব্যাতিত জাতীয়

উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়: অ্যাডভোকেট জুবায়ের জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট

সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন

সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন

নানা উৎসব ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড’ (রেজি নং-৯৫)-এর বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী