admin

প্রকাশিত: 4:10 PM, March 9, 2026

রমজানের শিক্ষা হলো বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা : মাওলানা হাবিবুর রহমান

রমজানের শিক্ষা হলো বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা : মাওলানা হাবিবুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান বলেছেন, পবিত্র মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদেরকে বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের শিক্ষা দেয়। শ্রমজীবি মানুষকে তাদের হক ফিরিয়ে দেয়ার শিক্ষা দেয়। জাতীয় অর্থনীতিতে অবদান রাখা স্বত্তেও শ্রমজীবী মানুষ আজ অবহেলিত। সমাজে ইনসাফ না থাকায় তারা নিজের অধিকার থেকে বঞ্চিত। ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা ছাড়া শ্রমজীবি মানুষের অধিকার আদায় সম্ভব নয়। তাই মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শ্রমজীবি ভাই-বোনদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি গত শনিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর উদ্যোগে শ্রমিক নেতৃবৃন্দের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় সিলেট জেলা ২ নং বার হলে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হাই হারুন, ফেডারেশনের সিলেট মহানগরীর উপদেষ্টা জাহেদুর রহমান চৌধুরী, ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা ফারুক আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফেডারেশনের মহানগর সহ-সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম ও সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও