admin

প্রকাশিত: 11:54 AM, November 30, 2025

রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিন হত্যা মামলার রায় আগামী ৭ জানুয়ারি ঘোষণা করা হবে।

রোববার যুক্তিতর্ক উপস্থাপন শেষে সিলেটের মহানগর দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ এ দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বদরুল ইসলাম।

রোববার কারাবন্দি আসামি ও বহিষ্কৃত এএসআই আশেক এলাহির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। এর আগে গত ২৬ নভেম্বর মামলার পলাতক থাকা পাঁচ আসামির যুক্তিতর্ক শেষ হয়।

মামলার অন্য আসামিরা জামিন পাওয়ার পর পলাতক রয়েছেন। এর মধ্যে মামলার প্রধান আসামি—বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া। তিনি গত ১০ আগস্ট উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেলেও পরে চেম্বার জজ তার জামিন স্থগিত করেন এবং ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। তবে আকবর আদালতে আত্মসমর্পণ না করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে গুঞ্জন রয়েছে।

ঘটনার পটভূমি

২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান উদ্দিনকে নির্মমভাবে নির্যাতন করা হয়। পরদিন সকালে গুরুতর অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এ ঘটনায় সারা দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

নিহতের পরিবার অভিযোগ করে, পুলিশের নির্যাতনেই রায়হানের মৃত্যু হয়েছে। পরে পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে রায়হানের স্ত্রী মামলা করেন। মহানগর পুলিশের গঠিত তদন্ত কমিটি ফাঁড়িতে নির্যাতনের প্রমাণ পায়। এ ঘটনায় এসআই আকবরসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়।

পিবিআই তদন্তের ভিত্তিতে ২০২১ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়। সেখানে প্রধান আসামি করা হয় ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (৩২)। অন্যান্য আসামিরা হলেন—এএসআই আশেক এলাহী (৪৩), কনস্টেবল হারুন অর রশিদ (৩২), কনস্টেবল টিটু চন্দ্র দাস (৩৮), বরখাস্ত এসআই হাসান উদ্দিন (৩২),
এসআই আকবরের আত্মীয় ও কোম্পানীগঞ্জের সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান (৩২)।

এসআই আকবর ছাড়া অন্য তিন আসামি আগেই জামিন পেয়েছিলেন। তবে সাবেক এসআই হাসান উদ্দিন শুরু থেকেই পলাতক। টিটু চন্দ্র দাস ও হারুন অর রশিদ জামিনে বের হয়ে প্রথমবার হাজিরা দিলেও পরে আর আদালতে আসেননি। আর নোমানকে গ্রেপ্তারই করা যায়নি।

বিচার প্রক্রিয়ার অগ্রগতি

২০১২ সালের ৩০ সেপ্টেম্বর মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মোট ৬৯ সাক্ষীর মধ্যে ৬৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। দীর্ঘ চার বছর বিচারিক প্রক্রিয়া শেষে এখন রায়ের অপেক্ষায় রয়েছেন নিহত রায়হানের স্বজনরা ও সিলেটবাসী।

আদালত আগামী ৭ জানুয়ারি মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবেন।


সর্বশেষ সংবাদ

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা