admin
প্রকাশিত: 2:17 PM, September 13, 2026
রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল
গত বুধবার বিকেলে সিলেট শাহজালাল উপশহরের গার্ডেন টাওয়ারস্থ কার্যালয়ে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস) ও ‘সুবাস’-এর যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাসউসের ভাইস চেয়ারম্যান অরবিন্দু বর্মনের সভাপতিত্বে ও সুবাস-এর নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি বলেন, আধুনিক যুগেও রেডিও তরুণদের সঠিক পথ দেখিয়ে মাদকমুক্ত সমাজ গঠন ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি সুবাস কার্যালয়ে ‘রেডিও কর্নার’ স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানান।
সভায় জাসউস ও সুবাস যৌথভাবে সমাজ উন্নয়নমূলক কাজ পরিচালনার সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে অরবিন্দু বর্মনকে আহ্বায়ক, সৈয়দ আছলাম হোসেন ও সালমা বেগমকে যুগ্ম-আহ্বায়ক করে ৩ সদস্যের সমন্বয়ক কমিটি গঠন করা হয়।
এছাড়া আগামী সপ্তাহে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে মো. হেদায়েত উল্লাহকে প্রকল্প পরিচালক এবং সৈয়দ আছলাম হোসেন ও সালমা বেগমকে সদস্য করে আরও একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
কোরআন তেলাওয়াত ও স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ সভায় জাসউসের সেক্রেটারি সালমা বেগম, ভাইস চেয়ারম্যান কাশমির রেজা, মো. হেদায়েত উল্লাহ, রাজিয়া সুলতানা ও আকলিমা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য
রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী
এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।
‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা
জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে
মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো