admin
প্রকাশিত: 5:37 AM, August 26, 2026
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)-এর নীতি নির্ধারণী পর্যায়ের এক উচ্চপর্যায়ের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মানবিক সেবার পরিধি বৃদ্ধি এবং দুই সংস্থার দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বৈঠকে বিডিআরসিএস-এর চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম এবং আইসিআরসি-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক রেজিস স্যাভিওজ নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বৈঠকে আইসিআরসি-এর পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেলিগেশন প্রধান নিকোলাস পল অ্যালবিন ফ্লেউরি এবং প্রতিষ্ঠানটির অপারেশন প্রধান অ্যাঞ্জেলিকা শপ। অন্যদিকে বিডিআরসিএস-এর প্রতিনিধিত্ব করেন সংস্থাটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান এবং উপ-মহামহাসচিব মো. এহসান-ই-এলাহী।
বৈঠকে বাংলাদেশে আইসিআরসি ও বিডিআরসিএস-এর চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করা হয়। বিশেষ করে জরুরি দুর্যোগ মোকাবিলা, মানবিক সাড়াদান এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তায় দুই সংস্থার যৌথ উদ্যোগ কীভাবে আরও ফলপ্রসূ ও বিস্তৃত করা যায়—সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যত চ্যালেঞ্জ যৌথভাবে মোকাবিলার আশাবাদ প্রকাশ করেন।
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে
মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২
স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসে ২ হাজার ৫০০ রিয়াল বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ
এক মাসে তিন ঘটনায় পাঁচ খুন ফুটবল খেলে ফেরার পথে কিশোর খুন ঘরের ভেতর তিন লাশ নিজ বাসার সামনে ব্যবসায়ীকে