admin

প্রকাশিত: 4:35 PM, September 18, 2026

ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় রাসুল (সা.) সর্বোত্তম আদর্শ : ড. নূরুল ইসলাম বাবুল

ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় রাসুল (সা.) সর্বোত্তম আদর্শ : ড. নূরুল ইসলাম বাবুল

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবী আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সামাজিক অস্থিরতা, অন্যায় ও রাজনৈতিক সংকট থেকে উত্তরণে রাসুল (সা.)-এর আদর্শ অনুসরনের বিকল্প নেই। নবীজী (সা.) সুন্নাহ ও রাজনৈতিক প্রজ্ঞা অনুসরণ করেই সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।

তিনি বলেন, রাসুল (সা.) কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। মহানবী (সা.) জীবনাদর্শে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য ন্যায়, ইনসাফ, মানবিকতা ও দায়িত্বশীলতার শিক্ষা রয়েছে। বর্তমান সময়ের নানা সংকট মোকাবিলায় সেই আদর্শ অনুসরণ জরুরী। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীগণকে রাসুল (সা.) সীরাত অনুসরণ করতে হবে। তাহলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তি সম্ভব।

তিনি গতকাল বৃহস্পতিবার বেলা ২ টায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত সীরাতুন্নবী (সা.) সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি অ্যাডভোকেট আলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় সিলেট জেলা আইনজীবী সমিতির ৩ নম্বর বার হলে অনুষ্ঠিত সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট মাসহুদ আহমদ চৌধুরী মহসিন।

অ্যাডভোকেট মো. সালেহ আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সেমিনারে নাতে রাসুল (সা.) পরিবেশন করেন অ্যাডভোকেট আব্দুল গফ্ফার ও অ্যাডভোকেট আব্দুল কাইয়ূম।

সেমিনারে বক্তব্য রাখেন- ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, অ্যাডভোকেট মোঃ আজীম উদ্দীন, সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সোয়েব আহমদ, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সফিকুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দীলু, অ্যাডভোকেট সলমান উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সমাজ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মইনুল ইসলাম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট জুনেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইয়াসিন খান, ব্যারিষ্টার আবুল ফজল চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজুর আহমদ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ, অ্যাডভোকেট শোয়েব আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মতিউর রহমান, অ্যাডভোকেট আজমল হোসেন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম, অ্যাডভোকেট ফারুক আহমদ, অ্যাডভোকেট আব্দুল হাফিজ, অ্যাডভোকেট আবজল মিয়া তালুকদার,অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান,অ্যাডভোকেট আসাদুর রহমান, অ্যাডভোকেট সেলিমুর রহমান, অ্যাডভোকেট আজহারুল ইসলাম চৌধুরী,অ্যাডভোকেট মওদুদ ত্বকী বান্না প্রমূখ। সেমিনারে ল’ইয়ার্স কাউন্সিলের সদস্যবৃন্দ ছাড়াও সিলেটে কর্মরত আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নজরুলের সিলেট আগমনের শতবর্ষ উদযাপন নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি: বদরুজ্জামান সেলিম

নজরুলের সিলেট আগমনের শতবর্ষ উদযাপন নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি: বদরুজ্জামান সেলিম

জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিষ্টেম লিমিটেডের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম বলেছেন, নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনচেতনার কবি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সভায় সিদ্ধান্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সভায় সিদ্ধান্ত

খন্দকার মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেটে পুরোনো কারাগারের স্থানে হচ্ছে নান্দনিক পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর

ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি তাহসিনা রুশদীর লুনা

ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি তাহসিনা রুশদীর লুনা

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার সুযোগ আরও বিস্তৃত

সিসিকের রাষ্ট্রপতির সংবর্ধনায় আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

সিসিকের রাষ্ট্রপতির সংবর্ধনায় আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিতর্কিত একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) শহীদ চৌধুরীর বোন সাহানা চৌধুরীর

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ২

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ২

ফ্রান্স প্রতিনিধি: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে

ফ্রান্সের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠক

ফ্রান্সের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠক

অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ওষুধশিল্পে সহযোগিতার তাগিদ মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশের অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি ও ওষুধশিল্পসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে

ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় রাসুল (সা.) সর্বোত্তম আদর্শ : ড. নূরুল ইসলাম বাবুল

ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় রাসুল (সা.) সর্বোত্তম আদর্শ : ড. নূরুল ইসলাম বাবুল

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবী আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড.

৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী

৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী পাঁচ বছরের মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন