admin

প্রকাশিত: 2:58 PM, February 2, 2026

লন্ডনে ছেলের মৃত্যুর খবর শুনে কানাইঘাটে হার্ট অ্যাটাকে চলে গেলেন বাবাও

লন্ডনে ছেলের মৃত্যুর খবর শুনে কানাইঘাটে হার্ট অ্যাটাকে চলে গেলেন বাবাও

কানাইঘাট প্রতিনিধি:

লন্ডনে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া নাফিজুল হক শাকিলের বাবা ইন্তেকাল করেছেন। সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ফজলুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন মরহুমের ছেলে মো. কামরান। তিনি বলেন, ‘আব্বা আর নাই ভাই। কিছুক্ষণ আগে গত শনিবার রাতে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি মারা গেছেন।’

জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন শাকিলের বাবা ফজলুল হক। তার চিকিৎসাও চলছিল। গত ১৪ জানুয়ারি লন্ডনে বসবাসকারী ছেলে নাফিজুল হক শাকিল সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। খবর পেয়ে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের লোকজন তাকে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৯ জানুয়ারি মৃত্যুবরণ করেন। এ সংবাদ বাংলাদেশে অবস্থানরত পরিবারের লোকজনকে জানানো হয়। ছেলের মৃত্যুর সংবাদ শুনে আবারও হৃদরোগ আক্রান্ত হন বাবা ফজলুল হক। দ্রুত তাকে সিলেট নগরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি গত শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি ছিলেন ২ ছেলে ও ৩ মেয়ের জনক। এদিকে, লন্ডনে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া নাফিজুল হক শাকিলের মরদেহ এখনো রয়েল লন্ডন হসপিটালের করোনার কোর্টে রয়েছে। সেখানে তার মরদেহের ময়নাতদন্ত হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে বলে দায়িত্বশীলরা জানিয়েছেন। অপরদিকে, বাবা-ছেলের এমন মৃত্যুর সংবাদে পরিবারসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে লন্ডনের ডেলিভারি ড্রাইভারদের সর্ববৃহৎ সংগঠন ‘বেথনালগ্রীণ রাইডার গ্রুপ’ সহ বিভিন্ন সংগঠন ঘোষণা দিয়েছে।

বেথনালগ্রীণ রাইডার গ্রুপের এডমিন দেলোয়ার হোসাইন বলেন, আমরা শাকিলের মর্মান্তিক মৃত্যুর সংবাদ শুনে বাকরুদ্ধ হই। আমাদের গ্রুপের মেম্বার ও শুভানুধ্যায়ীদের নিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেই। আমরা শিগগিরই শোকসন্তপ্ত পরিবারের কাছে আর্থিক অনুদান প্রেরণ করবো। তিনি সমাজের বিত্তবান সকলকেই এ পরিবারের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও