admin
প্রকাশিত: 5:51 AM, October 29, 2026
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দমন, বাক্স্বাধীনতা হরণ, শিশু অপহরণ ও ধর্ষণ, চাঁদাবাজি এবং মব সন্ত্রাস বৃদ্ধির অভিযোগ তুলে এসব ঘটনায় উদ্বেগ জানান বক্তারা।
আইনের শাসন’ শীর্ষক এ সেমিনার গত মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে একটি হলরুমে বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক শরীফ আলমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র ও আইনের শাসনের পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার অভিযোগ এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার জনমনে উদ্বেগ সৃষ্টি করছে।
বক্তারা শিশু অপহরণ ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ, চাঁদাবাজি এবং মব সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার ও বাক্স্বাধীনতা সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মারজান আহমেদ ও রবিউল হাসনাত শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ করীম রায়হান, অফিস সম্পাদক মো. আব্দুল কাদির, সহ-অফিস সম্পাদক জুয়েল আহমেদ, প্রচার সম্পাদক মো. রাজু মিয়া, সহ-প্রচার সম্পাদক মো. জাহান আহমেদ, অর্থ সম্পাদক রাফি বিন কামাল, সাংস্কৃতিক সম্পাদক মো. নিজাম উদ্দিন এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের আহমেদ তানভীরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সেমিনারে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, নাগরিক অধিকার সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব আলোচনায় উঠে আসে।
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজপথ থেকে শুরু করে অলিগলি। কে হবেন নগরপিতা আর কার হাতে
সিলেট নগরের যানজট নিরসন ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল বিশাল
ফরহাদের খপ্পরে পড়ে ৪৮ লাখ টাকা খুইয়ে নিঃস্ব আলমগীর সিলেটের বিশ্বনাথ উপজেলার এক প্রবাসীর বিরুদ্ধে স্পেনে পাঠানোর নামে জাল কাগজপত্র
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।