admin

প্রকাশিত: 7:23 PM, August 7, 2026

লায়েকের পদায়ন নিয়ে প্রশ্ন: রেসিডেন্স, যোগ্যতা ও নিয়োগপ্রক্রিয়া নিয়ে বিতর্ক

লায়েকের পদায়ন নিয়ে প্রশ্ন: রেসিডেন্স, যোগ্যতা ও নিয়োগপ্রক্রিয়া নিয়ে বিতর্ক

স্টাফ রিপোর্টার:

ফ্রান্স যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে লায়েক আহমেদ তালুকদারের পদায়নকে কেন্দ্র করে প্রবাসী রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে। দলীয় কয়েকজন নেতা-কর্মী, সংশ্লিষ্ট সূত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন বক্তব্যে তার নিয়োগপ্রক্রিয়া, সাংগঠনিক যোগ্যতা ও বসবাসসংক্রান্ত তথ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, লায়েক আহমেদ তালুকদার পর্তুগালের বৈধ রেসিডেন্স কার্ডধারী। তবে এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগকারীদের প্রশ্ন, তিনি যদি পর্তুগালের রেসিডেন্ট হয়ে থাকেন, তাহলে ফ্রান্স যুবদলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে তাকে কোন নীতিমালা বা গঠনতান্ত্রিক বিধানের ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় কয়েকজন নেতা-কর্মীর অভিযোগ, নিয়োগের আগে তার ফ্রান্সে বসবাসের বৈধতা, সাংগঠনিক সক্রিয়তা এবং প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

তাদের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনে সংশ্লিষ্ট নথিপত্র প্রকাশ করা উচিত। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্থিক লেনদেনের মাধ্যমে এ পদায়ন হয়েছে—এমন অভিযোগও বিভিন্ন পোস্টে উঠে এসেছে। দলীয় একাধিক সূত্রের ভাষ্য, বিষয়টি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে। তাদের একাংশের আশঙ্কা, এ ধরনের বিতর্ক সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। তাদের মতে, কেন্দ্রীয় নেতৃত্ব যদি নিয়োগের ক্ষেত্রে অনুসৃত নীতিমালা, যোগ্যতার মানদণ্ড এবং যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সম্পর্কে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়, তাহলে বিভ্রান্তি দূর হবে এবং সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহি আরও সুসংহত হবে।

প্রতিবেদনের স্বার্থে লায়েক আহমেদ তালুকদার এবং কেন্দ্রীয় যুবদলের সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

সর্বশেষ সংবাদ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

‎সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।