admin

প্রকাশিত: 11:39 AM, September 29, 2026

লালদীঘির পাড় হকার মার্কেট পরিদর্শনে জেলা প্রশাসক

লালদীঘির পাড় হকার মার্কেট পরিদর্শনে জেলা প্রশাসক

হকারদের দুর্দশা নিরসনে সিসিকের সঙ্গে আলোচনা ও শেড নির্মাণের আশ্বাস

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরীর লালদীঘির পাড় হকার মার্কেট পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। এ সময় তিনি হকারদের বিভিন্ন সমস্যা ও দুর্দশার কথা শোনেন এবং তা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, হকারদের দুর্দশা কীভাবে লাঘব করা যায়, সে বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হকারদের চলাচলের রাস্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
হকার মার্কেটের দোকানগুলোকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে অ্যাঙ্গেল দিয়ে শেড নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান জেলা প্রশাসক। এতে হকারদের ব্যবসা পরিচালনায় সুবিধা হবে এবং ক্রেতাদের জন্যও পরিবেশ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা, মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ নাসিম হোসেন, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল আহাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, মহানগর হকার দলের সভাপতি খোকন ইসলাম এবং সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন একরাম, মো. গেদু, মো. কিতাব আলী, মো. সোহেল, মো. হাশিম হোসেন, মুন্না মিয়া, দিপু, ইমন, মাফার উদ্দিন, ইকবালসহ সর্বস্তরের হকার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা।
হকাররা জেলা প্রশাসকের এই পরিদর্শন ও আশ্বাসকে স্বাগত জানিয়ে দ্রুত সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান এবং শেড নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা লোকমানের ভাইয়ের ইন্তেকালে রিজভীর শোক

বিএনপি নেতা লোকমানের ভাইয়ের ইন্তেকালে রিজভীর শোক

সিলেট জেলা বিএনপি’র প্রচার সম্পাদক লোকমান আহমদের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

জকিগঞ্জে একই পরিবারের দুই শিশু অসুস্থ, চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা বাবা

জকিগঞ্জে একই পরিবারের দুই শিশু অসুস্থ, চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা বাবা

জকিগঞ্জ প্রতিনিধি: একই পরিবারের দুই শিশুকন্যা জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত। বড় মেয়ে নুসরাত জাহান (৬) থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ছোট মেয়ে বুশরাত

জকিগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের সদস্য

জকিগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের সদস্য

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে দুই সহোদর ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনায় আলী হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে এলপিজি গ্যাসের অবৈধ সিন্ডিকেট সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে

আসিয়ান বাজারে বাংলাদেশের রপ্তানির নতুন সম্ভাবনা

আসিয়ান বাজারে বাংলাদেশের রপ্তানির নতুন সম্ভাবনা

আব্দুল মাজিদ চৌধুরী: চলতি ২০২৬ সালের শেষ প্রান্তিকে এসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক জোট ‘আসিয়ান’-এর বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’র উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’র উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু