admin

প্রকাশিত: 5:20 AM, September 2, 2026

শান্তিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শান্তিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে সেখানে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শুরুর আগে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে পদক্ষিণ করে উপজেলা যুবদলের একটি মিছিল এবং বিএনপির বিভিন্ন ইউনিটের ছোট ছোট মিছিল মূল অনুষ্ঠানস্থলে এসে পৌঁছে। উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীনের সভাপতিত্বে এবং প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে এম কয়ছর আহমদ বলেন, ‘আজকের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। যার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জিত হতো না।’

এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা বিএনপির সদস্য নুর আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দাল হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমদ, যুগ্ম আহ্বায়ক সাইকুল হোসেন, জয়কলস ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া। এ সময় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাহবুবা কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান

সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর উদ্যোগে ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের

সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল

সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল

সিলেটের সদর সাব-রেজিস্ট্রি অফিসের নতুন সাব-রেজিস্ট্রার আব্দুল কাদেরের সামনেই দলিল লেখক সমিতির দুই পক্ষের মধ্যে হট্টগোল, বাক্‌বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা

সিলেটে গ্রীনওয়ে একাডেমীতে কোয়ালিফাই ওরিয়েন্টেশেন ক্লাসের উদ্বোধন

সিলেটে গ্রীনওয়ে একাডেমীতে কোয়ালিফাই ওরিয়েন্টেশেন ক্লাসের উদ্বোধন

সিলেটের গ্রীন ওয়ে একাডেমিতে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা ‘কোয়ালিফাই’ এর ওরিয়েন্টেশন ক্লাসের যাত্রা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) নগরীর জেলরোডস্থ আনন্দ

ফেঞ্চুগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

ফেঞ্চুগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

ইসলামিক ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর বর্ণাঢ্য পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধা প্রদানের প্রতিবাদে সিলেটে মুক্তিযোদ্ধা সংসদের মৌন মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধা প্রদানের প্রতিবাদে সিলেটে মুক্তিযোদ্ধা সংসদের মৌন মানববন্ধন

পিরোজপুরের মরহুম বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়-অবিচারের তীব্র প্রতিবাদে

সিলেটে এনসিসি ব্যাংক লালদিঘিরপাড় শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সিলেটে এনসিসি ব্যাংক লালদিঘিরপাড় শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই সঞ্চয় মানসিকতা গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি লালদিঘীরপার শাখা সিলেটের উদ্যোগে

তারুণ্যের প্রতীক ও প্রতিশ্রুতির আলো টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দিলোয়ার হোসেন সায়েম

তারুণ্যের প্রতীক ও প্রতিশ্রুতির আলো টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দিলোয়ার হোসেন সায়েম

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে মুখে এখন

জনসেবায় উৎসর্গীকৃত প্রাণ: ১১নং ওয়ার্ডের উন্নয়নে সম্ভাবনার নতুন আলো শেখ মো. কবির আহমদ

জনসেবায় উৎসর্গীকৃত প্রাণ: ১১নং ওয়ার্ডের উন্নয়নে সম্ভাবনার নতুন আলো শেখ মো. কবির আহমদ

সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড জুড়ে আজ এক নতুন স্বপ্নের সুর ধ্বনিত হচ্ছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিতে-গলিতে বইছে পরিবর্তনের