admin
প্রকাশিত: 9:46 AM, August 31, 2026
সঞ্জয় সরকার, শাল্লা:
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মুলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সম্মিলিতভাবে সর্বপ্রথম শাল্লা উপজেলা প্রেসক্লাবের কার্যালয় ও কনফারেন্স রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় শাল্লা উপজেলা প্রেসক্লাবের কার্যালয় ও কনফারেন্স রুম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে দৈনিক এদিন’র পত্রিকার প্রতিনিধি শান্ত কুমার তালুকদারের সভাপতিত্বে ও কালের কন্ঠ’র প্রতিনিধি সন্দীপন তালুকদার সুজনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল আউয়াল। আরো বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, আব্দুল করিম (মাস্টার), উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা: ওসমান গণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মজিদ, কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন (সাগর), সদস্য আবুল কালাম(পন্ডিত), জিয়া মঞ্চের সিনিয়র আহবায়ক , মো: শান্তু মিয়া , উপজেলা ছাত্রদল নেতা শাকিল আহমেদ ও মো: রুমান আহমেদ প্রমুখ। প্রেসক্লাবের কার্যালয় উদ্ধোধনী অনুষ্ঠান সূচীর আহ্বায়ক ছিলেন দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি মো: দিলুয়ার হোসেন।
এদিকে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন চৌধুরীর পক্ষ থেকে শাল্লা উপজেলা প্রেসক্লাবের অফিস উদ্ধোধনী অনুষ্ঠানের সফলতা কামনা করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, শাল্লা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
জগন্নাথপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে মিছিলসহকারে যোগ দিয়েছে রানীগঞ্জ ইউনিয়ন
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হুমায়ুন কবির ফোরামের ব্যানারে গতকাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহারে দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর ও
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর
মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা ও
কানাইঘাট প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন ও বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে কানাইঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কানাইঘাট উপজেলা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের মধ্যে শীর্ষ পর্যায়ের কোনো দ্বিপক্ষীয় সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।
স্টাফ রিপোর্টার: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মনোনয়ন সংক্রান্ত রাজনৈতিক তৎপরতা তীব্র হয়ে