admin
প্রকাশিত: 5:50 AM, August 26, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে শাহপরান (রহ.)থানা পুলিশ। শাহপরান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের তদন্তে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে জালালকে শনাক্ত করে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানান ওসি ফেরদৌস আহমেদ। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে জালাল দাবি করেছে, সে একাই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। তবে তার দেওয়া তথ্যের সত্যতা যাচাই এবং ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
একই সঙ্গে হত্যাকাণ্ডের পেছনে কী কারণ ছিল, নিহত শাহাবুদ্দিনের সঙ্গে জালালের কোনো পূর্ববিরোধ বা আর্থিক লেনদেন ছিল কি না এবং ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল কি না এসব বিষয়ও তদন্ত করছে পুলিশ। শাহপরান থানা পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং জালালের দেওয়া তথ্য যাচাই-বাছাই শেষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে
মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২
স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসে ২ হাজার ৫০০ রিয়াল বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ
এক মাসে তিন ঘটনায় পাঁচ খুন ফুটবল খেলে ফেরার পথে কিশোর খুন ঘরের ভেতর তিন লাশ নিজ বাসার সামনে ব্যবসায়ীকে