admin
প্রকাশিত: 4:14 PM, October 26, 2026
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পরিবহন সেক্টরের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একজন চালক দক্ষ হওয়া সত্ত্বেও অনেক সময় অন্য কোনো অদক্ষ চালকের কারণে দুর্ঘটনার শিকার হন। অনেকের প্রাণ পর্যন্ত চলে যায়। আর এতে বিপদে পড়ে ওই শ্রমিকের পরিবার। বিএনপি সরকার শ্রমিকবান্ধব। সরকার সর্বদা শ্রমিকদের পাশে আছে। সিলেট সিটি কর্পোরেশনও সর্বদা শ্রমিকদের কল্যাণে পাশে থাকবে।
গতকাল দুপুরে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি. নং বি-১৪১৮) মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবারের মধ্যে কল্যাণ তহবিল থেকে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একজন কর্মক্ষম মানুষ পরিবার থেকে চলে গেলে শুধু ওই পরিবারই নয়, তার ওপর নির্ভরশীল সদস্যরাও বিপদের মধ্যে পড়েন। এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের এ উদ্যোগ প্রশংসনীয়। পরিবহন শ্রমিকদের কল্যাণে শ্রমিক ইউনিয়ন ও সরকারের পাশাপাশি সমাজের সামর্থ্যবানদেরও এগিয়ে আসতে হবে।
সংগঠনের সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি নাজিম উদ্দীন লস্কর ও ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদেক খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি সাহেব আলী, সহসভাপতি মানিক মিয়া, সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, কার্যকরী সদস্য আজিজ আহমদ, সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন ও শেখ ফরিদ।
অনুষ্ঠানের শেষ পর্বে শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে মৃত্যুবরণকারী সদস্যদের পরিবারের মধ্যে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। অনুদানপ্রাপ্ত পরিবারগুলো হলোÑগোয়ালাবাজার মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মরহুম হেলাল মিয়ার পরিবার; কদমতলী মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মরহুম সোয়েদ আহমদের পরিবার ও মরহুম রফিক আহমদের পরিবার; সিলেট-ঢাকা বাস শ্রমিক মরহুম মুহিব উদ্দিনের পরিবার, মরহুম আতিকুর রহমানের পরিবার, প্রয়াত রঞ্জিত দেবের পরিবার ও মরহুম শিশু মিয়ার পরিবার; সিলেট-সুনামগঞ্জ সড়কের বাস শ্রমিক প্রয়াত দিলীপ দেবের পরিবার; সিলেট-তামাবিল সড়কের মিনিবাস শ্রমিক মরহুম সুলেমান আলীর পরিবার, মরহুম সমছির আলীর পরিবার, মরহুম মোহাম্মদ আলীর পরিবার, মরহুম রেজাউল করিমের পরিবার, মরহুম ফলিক আহমদের পরিবার, মরহুম আব্দুল গনির পরিবার, মরহুম হিরা মিয়ার পরিবার, প্রয়াত প্রজেশ রঞ্জন দাসের পরিবার, প্রয়াত দীপু মালাকারের পরিবার, মরহুম জয়নাল আহমদের পরিবার, মরহুম ফরহাদ আহমদের পরিবার এবং মরহুম আনোয়ার হোসেনের পরিবার।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৫ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে
‘বৈষম্যহীন সমাজ গঠনে ফ্যামিলি কার্ড কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’ : আবুল কাহের চৌধুরী শামীম স্টাফ রিপোর্টার: জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে
শ্রমিক আন্দোলনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে তৃণমূলের নেতাকর্মীদের আচরণের প্রতি বিনয়ী হওয়ার আহ্বান স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত
দক্ষ ও ত্যাগী নেতৃত্বই সিলেটের সম্মান বৃদ্ধি করে: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র
স্টাফ রিপোর্টার: সিলেট-৬ আসনের সাংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- কেবল পাশের হার বৃদ্ধি
শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরী গ্রামের কৃতী সন্তান, জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক বিদ্যুৎসাহী সদস্য ও সমাজসেবক শেখ সাজল আহমদের
মুসলিম বিশ্বের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য আলেম, জগদ্বিখ্যাত ফকিহ ও শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী মনীষী শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ
বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগকে এগিয়ে নিতে এসবিসি ব্যাংক পিএলসি-এর সিলেট অঞ্চলের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে বাংলা কিউআরের ব্যবহার ও