admin

প্রকাশিত: 8:30 AM, September 19, 2026

সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’ সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই

সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’ সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই

একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণদের গঠনমূলক নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদেরই সম্প্রীতির বার্তা সবখানে পৌঁছে দিতে হবে।” সিলেটে তিন দিনব্যাপী ‘ইউথ লিডারশিপ ট্রেনিং (ণখঞ) Ñ ব্যাচ ১৩১১’-এর সমাপনী অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান।

তরুণদের মাঝে বাস্তবমুখী নেতৃত্বের বিকাশ, সামাজিক মূল্যবোধের চর্চা এবং অহিংস ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের দৃপ্ত অঙ্গীকার নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর সোবহানীঘাটস্থ একটি হোটেলের মিলনায়তনে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা নিবিড় এই প্রশিক্ষণে সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩০ জন সম্ভাবনাময় তরুণ প্রতিনিধি অংশ নেন।।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে তরুণ নেতৃত্বের প্রভাব ও প্রসার, ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাস, সহনশীলতা, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সমাজে ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধে  তরুণদের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা ও প্রায়োগিক সেশন পরিচালিত হয়।

প্রশিক্ষণে ফেসিলেটর হিসেবে সেশন পরিচালনা করেন জাতীয় ফোরাম সদস্য ও আঞ্চলিক সমন্বয়কারী (সিলেট) তামিম রাহমান চৌধুরী, সাবেক জাতীয় ফোরাম সদস্য ও আঞ্চলিক সমন্বয়কারী (ময়মনসিংহ) সোলেমান শেখ, সাবেক যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী (সিলেট) দুর্জয় রায়, সাবেক যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী (সিলেট) তামান্না আক্তার, ফেসিলেটর তাজকিয়া ফারহানা, জাতীয় ফোরাম সদস্য ও আঞ্চলিক সমন্বয়কারী (সিলেট) মো. এহসান মাজিদ সাদি, সিলেট জেলা সমন্বয়কারী ও ফোর্ব ইয়ুথ নেটওয়ার্কের সমন্বয়কারী তাহসিনা আক্তার রিমা এবং শাবিপ্রবির যুগ্ম জেলা সমন্বয়কারী রুহিল মাদিনি মিম।

প্রশিক্ষণ চলাকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ ইয়ুথ লিডাররা উপস্থিত থেকে তরুণদের অনুপ্রাণিত করেন। পুরো আয়োজনে ট্রেনিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার সিলেট জেলার যুগ্ম জেলা সমন্বয়কারী হাবিবুর রহমান তানভির।

প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন দিনে বিশিষ্ট অতিথিরা উপস্থিত হয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেন। প্রশিক্ষণের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার এবং তৃতীয় দিনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের সাবেক পরিচালক অধ্যাপক মো. আব্দুল মান্নান খান।

গতকাল শুক্রবার সমাপনী দিনে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোর্ব (ঋড়জই) সিলেট জেলা ফোরামের সভাপতি প্রফেসর আবুল কাশেম, ফোর্ব সিলেট জেলা ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক ফয়সল আহমদ বাবলু এবং দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী নাজমুল হুদা মিনা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণরা পরবর্তীতে ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’-এর সাথে বিভিন্ন সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট, সচেতনতামূলক ক্যাম্পেইন ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে নেতৃত্ব দেবেন।


সর্বশেষ সংবাদ

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন

জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদারের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদারের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

জাকির মজুমদারের ইন্তেকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক

জাকির মজুমদারের ইন্তেকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের অকাল ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ

জাকির মজুমদারের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শোক

জাকির মজুমদারের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির

জাকির মজুমদারের মৃত্যুতে মহানগর বিএনপি নেতা

জাকির মজুমদারের মৃত্যুতে মহানগর বিএনপি নেতা

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার আর নেই। গতকাল রাত ১২টার দিকে তিনি

সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’ সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই

সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’ সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই

একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণদের গঠনমূলক নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদেরই সম্প্রীতির