admin
প্রকাশিত: 3:53 PM, November 2, 2026
সরকারি দপ্তরের কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস, সিলেটের আয়োজনে দুই দিনব্যাপী সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি (জিপিএমএস) বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ও ৩১ অক্টোবর সিলেট নগরীর হোটেল গ্র্যান্ড নূরজাহানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আবদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, সরকারি দপ্তরের কার্যক্রমকে ফলাফলভিত্তিক ও অধিকতর কার্যকর করতে জিপিএমএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ পদ্ধতির মাধ্যমে দপ্তরগুলোর কাজের পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। তাই সংশ্লিষ্ট সবাইকে জিপিএমএসের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে দায়িত্বশীলতার সঙ্গে কর্মসম্পাদন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
কর্মশালায় জিপিএমএসের উদ্দেশ্য ও কাঠামো, তিন বছর মেয়াদি পরিকল্পনা প্রণয়ন, কর্মসম্পাদন পরিকল্পনা নির্ধারণ, চারটি কর্মসম্পাদন ক্ষেত্র ও নম্বর বণ্টন এবং কৌশলগত প্রতিবেদন প্রস্তুতের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসম্পাদনের চারটি ক্ষেত্র হলোÑসেবা প্রদান, নীতি ও সংস্কার কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও দক্ষতা এবং উন্নয়নসংশ্লিষ্ট ও অন্যান্য কার্যক্রম। এ ছাড়া জিপিএমএস টিম গঠন, দায়িত্ব বণ্টন, অগ্রগতি পর্যালোচনা, প্রতিবেদন দাখিল এবং কর্মসম্পাদনের প্রমাণক সংরক্ষণের বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মু’মেন, উপপরিচালক ফাহিমা জাহান, নাসিমা খাতুন ও গাজী শরীফা ইয়াসমিন, সিলেট জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতারসহ গণযোগাযোগ অধিদপ্তরের ঢাকা বিভাগের বিভিন্ন জেলা অফিসের প্রধানগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৫ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে
‘বৈষম্যহীন সমাজ গঠনে ফ্যামিলি কার্ড কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’ : আবুল কাহের চৌধুরী শামীম স্টাফ রিপোর্টার: জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে
শ্রমিক আন্দোলনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে তৃণমূলের নেতাকর্মীদের আচরণের প্রতি বিনয়ী হওয়ার আহ্বান স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত
দক্ষ ও ত্যাগী নেতৃত্বই সিলেটের সম্মান বৃদ্ধি করে: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র
স্টাফ রিপোর্টার: সিলেট-৬ আসনের সাংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- কেবল পাশের হার বৃদ্ধি
শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরী গ্রামের কৃতী সন্তান, জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক বিদ্যুৎসাহী সদস্য ও সমাজসেবক শেখ সাজল আহমদের
মুসলিম বিশ্বের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য আলেম, জগদ্বিখ্যাত ফকিহ ও শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী মনীষী শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ
বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগকে এগিয়ে নিতে এসবিসি ব্যাংক পিএলসি-এর সিলেট অঞ্চলের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে বাংলা কিউআরের ব্যবহার ও