admin
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬
সীমান্ত এলাকায় মাইকিং করে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান
জকিগঞ্জ সিলেট থেকে :
সিলেটের জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় জনসাধারণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সারাদেশের অন্যান্য সীমান্ত এলাকার মতো জকিগঞ্জেও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
বুধবার (৩ জুন) বিজিবির সোনাপুর বিওপির উদ্যোগে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়। এ সময় সীমান্তের নাগরিকদের যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা অস্বাভাবিক চলাচলের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে জকিগঞ্জ সীমান্তেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
মাইকিংয়ে জানানো হয়, সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি, অজ্ঞাতপরিচয় বিদেশি নাগরিক অথবা অনুমোদন ছাড়া সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্পকে অবহিত করতে হবে। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ সীমান্তেও বাড়তি সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থেকে দায়িত্বশীল আচরণ করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্তবাসীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো সন্দেহজনক তথ্য বা ঘটনার বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা আরও কার্যকর হবে।
এ কে আজাদ গোয়াইনঘাট: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রতিযোগিতায় সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময়
সীমান্ত এলাকায় মাইকিং করে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জকিগঞ্জ সিলেট থেকে : সিলেটের জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় জনসাধারণকে সতর্ক ও
ফ্রান্স প্রতিনিধি: মঙ্গলবার ০২/০৬/২০২৬ইং অধ্যাপক মুহাম্মদ ইউনূস হেগে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন। প্রতিনিধিদলে ছিলেন আন্তর্জাতিক
প্রাতঃভ্রমণ ও বিনোদনের নতুন ঠিকানা, বাড়বে নাগরিক সুবিধা জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ পৌর এলাকায় নাগরিকদের প্রাতঃভ্রমণ, বৈকালিক বিনোদন ও
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক