admin

প্রকাশিত: 3:23 PM, October 7, 2026

সালুটিকর ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, অতিষ্ঠ সেবাপ্রার্থীরা

সালুটিকর ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, অতিষ্ঠ সেবাপ্রার্থীরা

স্টাফ রিপোর্টার:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানি, অনিয়ম, ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ উঠেছে ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মনজুর আহমদ আতহারের বিরুদ্ধে। নামজারি (মিউটেশন), খতিয়ান সংশোধন ও ভূমি উন্নয়ন কর আদায়ের মতো সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে দিনের পর দিন ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
স্থানীয়দের অভিযোগ, সালুটিকর ভূমি অফিসে সরকারি নির্ধারিত ফি ও প্রচলিত নিয়ম-নীতির যথাযথ অনুসরণ করা হয় না। অভিযোগ রয়েছে, বিভিন্ন ধরনের ভূমিসেবা নিতে আসা মানুষের ফাইলের ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের অতিরিক্ত অর্থ দাবি করা হয়। দাবিকৃত অর্থ না দিলে দীর্ঘ সময় পার হলেও নামজারি কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের কাজ এগোয় না।ভুক্তভোগীদের আরও অভিযোগ, জমির প্রয়োজনীয় কাগজপত্র ও উত্তরাধিকার সনদ থাকার পরও বিভিন্ন ধরনের ত্রুটি ও জটিলতার কথা বলে সাধারণ মানুষকে হয়রানি করা হয়। পরে অতিরিক্ত অর্থের বিনিময়ে সেই জটিলতা নিরসন করে ফাইল ছাড়ানোর পরিস্থিতি তৈরি করা হয়।
স্থানীয় তোয়াকুল ইউনিয়নের বীরকুলী গ্রামের বিলাল উদ্দিন অভিযোগ করেন, ৮ শতক জমি নামজারি করতে গেলে তহসিলদার মো. মনজুর আহমদ আতহার তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন।একই গ্রামের মুরব্বি ফরজান আলীর অভিযোগ, ১৬ শতক জমির খাজনা পরিশোধের জন্য তাকে তহসিলদার মো. মনজুর আহমদ আতহারকে ২২ হাজার টাকা দিতে হয়েছে।এদিকে, ভূমি অফিসের কার্যক্রম ঘিরে একটি শক্তিশালী দালাল চক্র সক্রিয় রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, সরাসরি ভূমি অফিসে গিয়ে সেবা নিতে গেলে নানা ধরনের জটিলতা তৈরি করা হলেও দালালদের মাধ্যমে যোগাযোগ করলে অতিরিক্ত অর্থের বিনিময়ে তুলনামূলক সহজে কাজ সম্পন্ন করা যায়। ভূমি অফিস চত্বরে এসব দালালের প্রকাশ্য উপস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।
এছাড়া স্থানীয় সালুটিকর বাজার ও তোয়াকুল গরুর বাজারের খাস কালেকশনের অর্থ নিয়েও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব খাস কালেকশনের নামে লক্ষ লক্ষ টাকা আদায় করা হলেও সরকারি কোষাগারে ন্যূনতম পরিমাণ অর্থ জমা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় কৃষক অভিযোগ করে বলেন, “বাপ-দাদার আমলের জমির কাগজপত্র নামজারি করতে এই অফিসে আসার পর থেকেই ভোগান্তির শেষ নেই। ভূমি সহকারী কর্মকর্তা সরাসরি ও দালালদের মাধ্যমে বড় অংকের ঘুষ দাবি করছেন। টাকা দিতে না পারায় গত তিন মাস ধরে ফাইল আটকে রেখেছেন। অভিযোগগুলোর বিষয়ে ভূমি সহকারী কর্মকর্তা মো. মনজুর আহমদ আতহারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি, ক্ষিপ্ত হয়ে বলেন কীসের দুর্নীতি আমাদের এখানে কোন দুর্নীতি হয়না,কে অভিযোগ দিছে।
স্থানীয় সেবাপ্রার্থীদের দাবি, অভিযোগগুলো তদন্ত করে সত্যতা যাচাই এবং অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া সময় উপযোগী দাবি।
এ ব্যাপারে বক্তব্য নিতে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে অভিযোগ ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ

সিলেটে ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে অভিযোগ ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ

টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ স্টাফ রিপোর্টার: যুক্তরাজ্যে (ইউকে) ওয়ার্ক পারমিট ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে

ঢাকা-জার্কাতা অংশীদারিত্ব জোরদারে ৫ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ঢাকা-জার্কাতা অংশীদারিত্ব জোরদারে ৫ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সিলেটের সংবাদ ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও জোরদারে পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব

সালুটিকর ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, অতিষ্ঠ সেবাপ্রার্থীরা

সালুটিকর ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, অতিষ্ঠ সেবাপ্রার্থীরা

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানি, অনিয়ম, ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ উঠেছে ভূমি সহকারী কর্মকর্তা

সুনামগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন

সুনামগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন

সুনামগঞ্জ প্রতিনিধি: জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।