admin
প্রকাশিত: 10:01 AM, August 14, 2026
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের জরুরি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর উপশহরস্থ এসোসিয়েশন কার্যালয়ে জরুরী সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ফয়েজ উদ্দিন আহমদ, সুব্রত ধর বাপ্পি, মো: জাফর সাদেক কয়েছ গাজী, সাজুওয়ান আহমদ, ইফতেখার আহমেদ, প্রফেসর সিরাজুল হক, আলী আহমদ, মো: বুরহান উদ্দিন, কাজী মাহবুব হোসেন, ওয়ালি মাহমুদ, লোকমান আহমদ মাছুম, আক্তার হোসেন, মতিন আহমদ, একে এম মনোয়ার হোসেন, ইমন আহমদ, আনহার উদ্দিন, শ্রেষ্ট দাস, সাইমুল আলম সেতু, হারুন রিয়াদ প্রমুখ।
সভায় কমিশন বৃদ্ধির জন্য পুনঃশুনানির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে দেখা করা হয়েছে। জ্বালানি সমস্যার কারণে আগামী ২৩ আগস্ট ঘোষিত প্রতিকী ধর্মঘট বাতিল করা হয়েছে। এছাড়া সভায় ‘স্টিকার’-এর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সব সিএনজি স্টেশনের মালিক ও ম্যানেজারদের নির্দেশনাসমূহ গুরুত্বের সাথে দেখার আহ্বান জানানো হয়। পরবর্তীতে সংগঠনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও সহ-সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পিকে সংবর্ধনা প্রদান করা হয় ও তাদেরকে ফুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিকে দুপুরে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের নেতৃবৃন্দ জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: আতিকুর রহমানের সাথে বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।-বিজ্ঞপ্তি
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর
আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম