admin
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬
লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেছেন, সিলটি ভাষা সিলেটবাসীর আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। রাষ্ট্রভাষার মর্যাদা পেলে সিলটি ভাষার সংরক্ষণ, গবেষণা ও প্রাতিষ্ঠানিক বিকাশের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তিনি শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মালনীছড়া চা-বাগান বাংলোয় সিলটি পাঞ্চায়িত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর নেতৃত্বে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ, সিনিয়র সদস্য মো: আমিনুজ্জামান চৌধুরী।
মতবিনিময়কালে ড. সৈয়দ রাগীব আলী আরও বলেন, সিলটি ভাষার সম্প্রসারণে নাগরী বর্ণের সিলটি ভাষা ইনস্টিটিউট গঠন করা হয়েছে। এখানে শিক্ষার্থীরা নাগরী বর্ণে সিলটি ভাষা অধ্যয়ন করছে। অচিরেই লিডিং ইউনিভার্সিটিতে আলাদাভাবে নাগরী বর্ণে সিলটি ভাষার বিভাগ চালু করা হবে। তিনি সিলটি পাঞ্চায়িতের অব্যাহত কার্যক্রমে তাঁর সার্বিক সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি
’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জঃ সিলেটের জকিগঞ্জ সীমান্তে আবারও গুলির ঘটনা। এবার ভারতের সীমান্তবর্তী তিন্নখাল এলাকায় মহিষ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত
শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম