admin
প্রকাশিত: 2:44 PM, October 24, 2026
সিলেটে বসবাসরত দিরাই-শাল্লাবাসীর সংগঠন দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের একটি অভিজাত রেস্তোরায় এঅনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. নাসিম হোসাইন। অনুষ্ঠানে বক্তারা দিরাই-শাল্লার যোগাযোগব্যবস্থা,শিক্ষা,হাওরাঞ্চল ও প্রান্তিক জনপদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা উন্নয়ন বঞ্চিত দিরাই-শাল্লার কাংখিত উন্নয়নে সরকারের প্রতি দাবি জানান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষার মানোন্নয়ন এবং হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল লতিফ হোসেন ও বিন ইয়ামিন রাসেল’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুহি উদ্দিন, হাজী মো. সমুজ মিয়া অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক এনামুল মনোয়ার মোহন।
এছাড়াও অনুষ্ঠানে অধ্যক্ষ আব্দুল হাই, বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার পীযূষ কান্তি তালুকদার ওঅবসরপ্রাপ্ত শিক্ষক বদরুল হুদা, সাংবাদিক শাহজাহান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। অনুষ্টানে প্রধান অতিথি নাসিম হোসাইন অভিষেক উপলক্ষে প্রকাশিত ‘অভিষেক স্মারক-২০২৬’ এর মোড়ক উন্মোচন করেন। সংগঠনের প্রকাশনা সম্পাদক সাংবাদিক আশরাফ আহমেদ স্মারকটি সম্পাদনা করেন। অনুষ্ঠানে দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের কার্যকরী কমিটির সদস্যবৃন্দসহ সিলেটে বসবাসরত দিরাই-শাল্লার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প