admin

প্রকাশিত: 6:25 AM, May 16, 2026

সিলেটের আইন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া প্রবীণ আইনজীবী ও বিএনপি নেতা এডভোকেট মুজিব আর নেই

সিলেটের আইন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া প্রবীণ আইনজীবী ও বিএনপি নেতা এডভোকেট মুজিব আর নেই
স্টাফ রিপোর্টার: 
সিলেটের বিশিষ্ট আইনজীবী, শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব আর নেই। গতকাল শুক্রবার ভোর ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার, অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ওই এলাকার কৃতি সন্তান হিসেবে বিশেষভাবে পরিচিত ও সমাদৃত ছিলেন। কর্মজীবনে তিনি সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আইন পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি), বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার যুগ্ম-সম্পাদক ও জেলা ইউনিটের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া শিক্ষানুরাগী হিসেবে তিনি মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বেও নিয়োজিত ছিলেন।
সহকর্মী ও ঘনিষ্ঠজনরা জানান, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ছিলেন একজন অত্যন্ত অভিভাবকসুলভ ও সজ্জন মানুষ। সিনিয়র আইনজীবী হওয়া সত্ত্বেও জুনিয়রদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক ও স্নেহপূর্ণ। সহজ-সরল জীবনযাপন, মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং সবাইকে আপন করে নেওয়ার অনন্য গুণের কারণে তিনি সর্বমহলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সিলেটের আইন অঙ্গন, রাজনৈতিক মহল ও সামাজিক পরিমণ্ডলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সিসিক প্রশাসক, ড. এনামুল হক ও মিফতাহ্ সিদ্দিকীর গভীর শোক: সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মরহুমের রুহের মাগফেরাত কামনা
করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এক শোকবার্তায় বলেন, “অ্যাডভোকেট মুজিবুর রহমান জেলা বারের সিনিয়র আইনজীবীর পাশাপাশি একজন পরোপকারী ও সজ্জন ব্যক্তি ছিলেন। রাজনীতির পাশাপাশি সামাজিক আন্দোলনেও তাঁর অগ্রণী ভূমিকা ছিল। আল্লাহ পাক তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।”
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, “অ্যাডভোকেট মুজিবুর রহমান ছিলেন একজন দক্ষ আইনজীবী এবং সৎ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন অভিজ্ঞ ও মানবিক মানুষকে হারালো।”
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকগ্রস্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

সর্বশেষ সংবাদ

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা