admin

প্রকাশিত: 7:26 AM, September 26, 2026

‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ

‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ

সিলেটে বৃক্ষপ্রেমী ও ছাদবাগানীদের ‘গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর শাহজালাল উপশহর অভিজাত এলাকায় অবস্থিত শাহজালাল উপশহর একাডেমি প্রাঙ্গণে ফেসবুকভিত্তিক সংগঠন ‘সিলেটের ছাদ কৃষি’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সিলেট নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আগত বৃক্ষপ্রেমী ও ছাদবাগানিরা অনুষ্ঠানে অংশ নেন। পারস্পরিক পরিচয়, অভিজ্ঞতা বিনিময় এবং বৃক্ষপ্রেমীদের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন ও শাহজালাল উপশহর একাডেমির প্রধান শিক্ষক মো. রিয়াজুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিনি ‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের বিভিন্ন কার্যক্রম, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণসহ পরিবেশবান্ধব কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের এডমিন-মডারেটর প্যানেলের সভাপতি মো: বদরুল আলম। প্রধান অতিথি হিসেবে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা সাহেবের উপস্থিত থাকার কথা থাকলেও অফিসিয়াল সমস্যার কারণে যোগ দিতে না পারায় ভার্চুয়ালি দুঃখ প্রকাশ করেন এবং এডমিন মডারেটর প্যানেলকে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপশহর এলাকার শিক্ষানুরাগী ও শাহজালাল উপশহর একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য চৌধুরী হেলাল আহমদ, তিনি তার বক্তব্যে বলেন, সবুজ প্রেমীদের এ ধরনের মিলনমেলা সিলেটকে সবুজায়ন করতে বিশেষ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান পরিচালনা করেন এডমিন শহিদুল ইসলাম ও মডারেটর নাসরিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন এডমিন জুহেলী আক্তার জুলি, সাইদুল হক, নাসরিন ফেরদৌস চৌধুরী ও মডারেটর আরিফুর রহমান আরিফ, সেবিকা দাস, রাশেদ আহমদ এবং ছয়ফুল আলম রাজ্জাকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঢাকা থেকে এসে অনুষ্ঠানে যোগদানকরা বৃক্ষপ্রেমী নাসরিন ফেরদৌস চৌধুরীর অংশগ্রহণ। শুধু এই মিলনমেলায় যোগ দিতে তার ঢাকা থেকে সিলেটে আসা এবং অনুষ্ঠান শেষ করে চলে যাওয়ার বিষয়টি উপস্থিত বৃক্ষপ্রেমীদের মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, ‘সিলেটের ছাদ কৃষি’ শুধু ছাদবাগানিদের একটি অনলাইন প্ল্যাটফর্ম নয়; বরং বৃক্ষপ্রেমীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, গাছের চারা বিনিময় ও বিতরণ এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উৎসাহিত করার একটি সহযোগিতামূলক উদ্যোগ।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগের ‘সেরা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ নির্বাচিত

সিলেট বিভাগের ‘সেরা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ নির্বাচিত

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর

ইলাশকান্দিতে মুসল্লিদের সাথে ইমদাদ চৌধুরীর মতবিনিময়

ইলাশকান্দিতে মুসল্লিদের সাথে ইমদাদ চৌধুরীর মতবিনিময়

মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান সিলেট নগরীর ৬ নং ওয়ার্ডের ইলাশকান্দি জামে মসজিদে পবিত্র জুম্মার

যুবদলের ৬ নেতাকে শোকজ

যুবদলের ৬ নেতাকে শোকজ

মৌলভীবাজার প্রতিনিধি: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবদলের

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতার ফিলিং স্টেশনে তালা ১৮ ঘণ্টা পর খুলল পুলিশ

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতার ফিলিং স্টেশনে তালা ১৮ ঘণ্টা পর খুলল পুলিশ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি নুরুল হুদা মুকুট ও সদস্য সজীব রঞ্জন দাসের মালিকানাধীন একটি ফিলিং

জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, নথিপত্র জব্দ

জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, নথিপত্র জব্দ

স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ গ্যাস কোম্পানির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের বিপুল টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে জালালাবাদ গ্যাস কোম্পানির

‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ

‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ

সিলেটে বৃক্ষপ্রেমী ও ছাদবাগানীদের ‘গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর শাহজালাল উপশহর অভিজাত এলাকায় অবস্থিত

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, কাস্টমসকে