admin

প্রকাশিত: 2:09 PM, April 4, 2026

সিলেটে অপ্রতিরোধ্য ‘মালা সিন্ডিকেট’: নেপথ্যে কারা?

সিলেটে অপ্রতিরোধ্য ‘মালা সিন্ডিকেট’: নেপথ্যে কারা?
  • হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বোরকাধারী নারী চোরদের রাজত্ব; ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরজুড়ে এক আতঙ্কের নাম আছমা আক্তার মালা ও তার নারী চোর চক্র। বোরকা পরে সাধারণ রোগীর ছদ্মবেশে তারা দাপিয়ে বেড়াচ্ছে নগরের বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও জনবহুল এলাকায়। সম্প্রতি সিসিটিভি ফুটেজে তাদের চুরির দুর্র্ধষ চিত্র ধরা পড়লেও অজ্ঞাত কারণে এই চক্রটি রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ উঠেছে, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার ‘শেল্টারে’ দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠেছে এই সিন্ডিকেট।

গত ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে নগরীর মধুশহীদস্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখাতে যান দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদের বোন। লিফটে ওঠার সময় বোরকা পরিহিত দুই নারী তাকে টার্গেট করেন। ডাক্তারের প্রেসক্রিপশনকে আড়াল হিসেবে ব্যবহার করে সুকৌশলে তার ব্যাগ থেকে মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নেয় তারা। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, এই চুরির মূল হোতা সিলেটের আলোচিত নারী ছিনতাইকারী আছমা আক্তার মালা।

অনুসন্ধানে জানা যায়, মালার মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামে। বর্তমানে সে দক্ষিণ সুরমার মোগলাবাজারের কলারতল এলাকায় আব্দুল মালেকের মেয়ে পরিচয় দিয়ে বসবাস করে। মালার পুরো পরিবারই এই অপরাধ জগতের সাথে সম্পৃক্ত। তার আপন বোন মেঘলা আক্তার ও মেঘনা আক্তারও এই চক্রের সক্রিয় সদস্য। এছাড়া তার মা নেহার বেগম এবং খালা নাজমা বেগমও এই সিন্ডিকেট পরিচালনা করেন। মালার খালাতো ভাই ও আত্মীয়দের বিরুদ্ধেও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

মালার বিরুদ্ধে অপরাধের ফিরিস্তি দীর্ঘ। তথ্যানুসন্ধানে দেখা যায়, তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:

কোতোয়ালী থানা: মামলা নং-২৭ (২০-০৮-২০১৮), মামলা নং-০৩ (০১-০৬-২০১৯), মামলা নং-০১ (০১-০৯-২০২০), মামলা নং-৭১ (২৬-০৪-২০১৮) এবং মামলা নং-২০ (১১-০৬-২০১৮)।

দক্ষিণ সুরমা থানা: মামলা নং-১৪ (১৭-০৮-২০১৫) সহ আরও কয়েকটি।
এয়ারপোর্ট থানা: মামলা নং-২৯ (২২-০৫-২০২১)।

তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ (চুরি), ৪১১ (চোরাই মাল রাখা), ৩২৮ (বিষাক্ত দ্রব্য প্রয়োগ) এবং ৩০২ (হত্যা) ধারায়ও মামলা রয়েছে। প্রশ্ন উঠেছে, এতো মামলার আসামি হয়েও সে কিভাবে প্রকাশ্যে অপরাধ করে বেড়াচ্ছে?

এই চক্রটি মূলত ‘টার্গেট’ নির্ধারণ করে ভিড়ের মধ্যে। হাসপাতাল বা ক্লিনিকে সিরিয়াল দেওয়ার সময় তারা কৃত্রিম ভিড় তৈরি করে। এরপর টার্গেট ব্যক্তিকে পেছন থেকে ধাক্কা দিয়ে বা অন্যমনস্ক করে দিয়ে চোখের পলকে ব্যাগ থেকে দামী মোবাইল ও টাকা নিয়ে সহযোগীর কাছে পাচার করে দেয়।

মালার বর্তমান স্বামী জাবেদ হোসেন একজন চিহ্নিত ছিনতাইকারী। এর আগে সে একাধিক বিয়ে করেছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের ভেতরে থাকা কিছু প্রভাবশালী ব্যক্তির সাথে সখ্যতা থাকায় মালা বারবার পার পেয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, জনৈক এসআই শফিক এই সিন্ডিকেটকে নেপথ্যে সহায়তা করছেন।

চুরি ও ছিনতাইয়ের টাকায় মালা ও তার মা নেহার বেগম বিপুল সম্পদের মালিক হয়েছেন। দক্ষিণ সুরমার সিলাম তেলিয়াপাড়ায় প্রধান সড়কের পাশে তারা একটি আলীশান বাড়ি নির্মাণ করেছেন। এছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহারের জন্য তাদের নিজস্ব সিএনজি অটোরিকশাও (সিলেট-থ ১২-৫৩৮২) রয়েছে।

মালার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সিলাম তেলীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পঞ্চায়েত কমিটি গত ১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ (স্মারক নং সাসঃ/২০২৪/০৫) দাখিল করেছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত এই চক্রকে গ্রেফতার করে নগরের শান্তি ফিরিয়ে আনা হোক।

মালার সাথে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন সিটিএসবির সাবেক অফিসার সরওয়ার কবির। তিনি জানান, মালা অত্যন্ত ধূর্ত। সে বিভিন্ন স্থানে তার নাম ব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা করে। এসব অপকর্মের সাথে তার কোনো সম্পর্ক নেই।

সিলেটবাসীর প্রশ্ন আর কত বোনকে এভাবে সর্বস্ব হারিয়ে খালি হাতে ফিরতে হবে? প্রশাসনের কঠোর হস্তক্ষেপই পারে এই ‘মালা সিন্ডিকেট’ থেকে নগরবাসীকে মুক্তি দিতে।


সর্বশেষ সংবাদ

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে টুকেরগাঁওয়ে

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

নুরুল আমিন, মামুন ও ইয়ামিনকে ঘিরে প্রশ্ন ‘খুঁটির জোর’ কোথায়? সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন

দক্ষিণ সুরমায় আকবরের বেপরোয়া অপরাধ সাম্রাজ্য

দক্ষিণ সুরমায় আকবরের বেপরোয়া অপরাধ সাম্রাজ্য

জুয়া, চাঁদাবাজি ও মাদকের অভিযোগে তোলপাড় দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগ

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি গঠন