admin

প্রকাশিত: 4:27 PM, August 18, 2026

সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই

সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই

কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না, বরং উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি উৎপাদন ব্যয় কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দেশের কৃষির চাহিদা ও স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আধুনিক কৃষিযন্ত্র উদ্ভাবন, উন্নয়ন ও সহজলভ্য করার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি কৃষকদের এসব যন্ত্র ব্যবহারে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা বাড়ানো জরুরি।

গতকাল সোমবার সকাল ১০টায় নগরীর দক্ষিণ সুরমা গোটাটিকরস্থ আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাঙ্গণে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ‘যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে দেশীয় উপযোগী কৃষিযন্ত্রের উদ্ভাবন, উন্নয়ন, প্রস্তুতকরণ, সম্প্রসারণ ও বাজারজাতকরণের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণকে আরও এগিয়ে নেয়ার লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-১ অধিশাখার যুগ্মসচিব মাকসুদা ইয়াসমিন এবং পরিকল্পনা-৩ শাখার উপসচিব মো. মনিরুজ্জামান। কর্মশালায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. ওয়েন ডানকান ক্যালভার্ট।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ব্রি’র এফএমপিএইচটি বিভাগের সিএসও ও বিভাগীয় প্রধান ড. মো. দুররুল হুদা। কর্মশালায় আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরীসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় দেশীয় কৃষিযন্ত্রের উন্নয়ন, স্থানীয়ভাবে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি সম্প্রসারণ ও বাজারজাতকরণসহ কৃষি যান্ত্রিকীকরণের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। পাশাপাশি আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে উৎপাদিত বিভিন্নধরনের কৃষিযন্ত্র প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট