admin
প্রকাশিত: 7:20 AM, November 25, 2025
সিলেটের বিমানবন্দর সড়কের মালনিছড়া চা বাগান এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সংঘর্ষের পর প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গেলে যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় কারের যাত্রী মাহফুজ মিয়া (২২) কে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত মাহফুজ মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পেছি শেওরা গ্রামের বকুল মিয়ার ছেলে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেট কারটি যাত্রী নিয়ে সিলেট বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সিলেট নগরমুখী ট্রাকটির সঙ্গে মালনিছড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পাঁচ যাত্রী আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনার পর সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও