admin
প্রকাশিত: 3:21 PM, August 22, 2026
পবিত্র ১২ই রবিউল আউয়াল ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ, সিলেটের উদ্যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দুরুদ) আনন্দ র্যালিটি বের হয়। গতকাল শুক্রবার বাদ জুম্মা নগরীর সোবহানীঘাট কাঁচাবাজার সংলগ্ন হাজী ময়না মিয়া মার্কেটের সামন থেকে মিনি ট্রাক যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দুরুদ) আনন্দ র্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দরগাহে হযরত শাহপরান (র:)’র মাজার ও দরগাহে হযরত শাহজালাল (র:)’র মাজার প্রাঙ্গণে পৃথক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাদ জুম্মা র্যালি পূর্ববর্তী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ সিলেটের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা মনসুর আহমদ ও সাংগঠনিক সম্পাদক শিক্ষক ইসলাম উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম মুনিম, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন এশিয়ার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ফরিদুল আলম আল কাদেরী। বিশেষ মেহমানের বক্তব্য রাখেন শায়খে আহলে সুন্নাত ক্বারী গোলাম মোস্তফা মোহন আল কাদেরী।
বক্তব্য রাখেন দরবারে শাহজালালের মোতাওয়াল্লী, দরবারে শাহ পরানের খাদেম, গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন বাবুল, উপদেষ্টা মোহাম্মদ লেলো মিয়া। উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদ, নিজাম উদ্দিন, তাসলিম উদ্দিন চৌধুরী, কবির শিকদার, তুরু মিয়া, সুজাত আহমদ, আব্দুল আলিম, জসীম উদ্দিন, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা আবুল বশর, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা আব্দুল কাইয়ুম, আব্দুর রহিম খোকন, মাসুম আহমদ, মোঃ ডালিম, মোঃ সেলিম, মোহাম্মদ নাসির উদ্দিন, ইমরান আহমদ, আশিনুর রশিদ, সুমন আহমদ, শাহজাহান আহমদ, জাবেদ আহমদ, আফাজুর রহমান, আনিস আহমদ, ইয়াসিনুর রহমান ইমন প্রমুখ।
জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দুরুদ) আনন্দ র্যালিতে শাহপরান, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও বালাগঞ্জ উপজেলা, জালালাবাদ, এয়ারপোর্ট ও শাহপরান থানা, মইয়ারচর, সোনাতলা, সাদীপুর, তাজপুর, গোয়ালাবাজার, কামালবাজার, ধরাধরপুর, বিআইডিসি, গোয়াইনঘাট, ছাতক, পনাউল্লাহ সহ বিভিন্ন উপজেলা, থানা এবং সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে অসংখ্য আশেকে রাসুল (সাঃ) ও ওলীপ্রেমিক ভক্তগণ অংশগ্রহণ করেন। র্যালিতে নাতে রাসুল পরিবেশন করা হয়।
জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দুরুদ) আনন্দ র্যালি পরবর্তী সভায় বক্তাগণ বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিনে তাঁর আগমনে সমগ্র কুল কায়েনাত আনন্দে আত্মহারা হয়ে নবী করিম (দুরুদ)-কে সালাম জানিয়েছেন। মহানবী (দুরুদ) হিজরত করে মদীনা উপকণ্ঠে পৌঁছলে মদীনাবাসীগণ সানিয়াতিলবেদা নামক স্থানে জুলুছ মিছিল সহকারে সালাতুসসালাম এবং সংবর্ধনা জ্ঞাপন করেন। আমরা তাঁরই অনুকরণে মাহে রবিউল আউয়াল মাসে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দুরুদ) উদযাপন করি। পবিত্র জশনে জুলুছ আনন্দ র্যালি বর্তমান সময়ের প্রেক্ষাপটে আনন্দ প্রকাশের একটি উত্তম পন্থা বলে মন্তব্য করেন বক্তাগণ। আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে আখেরী মুনাজাত পরিচালনা করেন শায়খ মাওলানা মুহাম্মদ গোলাম মোস্তফা মোহন।-বিজ্ঞপ্তি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট