admin
প্রকাশিত: 9:23 AM, November 28, 2025
খলিলুর রহমান: সময় ও সিজন ভেদে সিলেটে চোরাই পণ্যের চাহিদা ওঠা নামা করে থাকে। একসময় ভারতীয় চিনি চোরচালানের শীর্ষে থাকলেও এখন টপকে গেছে পেঁয়াজ। বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম উর্ধমুখী হওয়ায় সিলেট সীমান্ত দিয়ে পেঁয়াজ চোরাচালান জমজমাট হয়ে উঠেছে। সীমান্ত এলাকা দিয়ে কচুরিপনার মত ভেসে আসছে পেঁয়াজের চালান।
পাশাপাশি জমা হচ্ছে নগরের বিভিন্ন আড়তে ও গোদামে। দেশি পেঁয়াজের দাম ৪৫/৫৫ থেকে বেড়ে হঠাৎ করে ১১০ থেকে ১২০ টাকায় উঠে যাওয়ায় ব্যবসায়ী ও চোরা কারবারিরা এখন ভারতীয় পেঁয়াজের দিকে ঝুকে পড়েছেন।
প্রতি রাতে সিলেট-তামাবিল সড়ক, সিলেট-ভোলাগন্জ সড়ক, সিলেট- কানাইঘাট সড়ক দিয়ে পেঁয়াজবাহী সারি সারি ট্রাক-পিকআপ সিলেট নগরে প্রবেশ করছে। নগরের কালিঘাট, ভেজিটেবল মার্কেট, আম্বরখানা ও মদিনা মর্কেটে অন্তত ১০/১২টি আড়ত ভারতীয় চোরাই পেঁয়াজ বিক্রির সঙ্গে জড়িত বলে একাধিক সূত্র দাবি করেছে। অনুসন্ধানে জানা গেছে, সিলেটের স্থল এবং পাহাড়ী সীমান্তঘেষা কয়েকটি উপজেলা দিয়ে ভারত থেকে চোরাই পথে পেঁয়াজের বে-শুমার চালান আসছে। মাঝেমধ্যে বিজিবির অভিযানে কিছু চালান ধরাও পড়ছে।
ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবরতী জৈন্তাপুর উপজেলার মোকামবাড়ী, আলুবাগান, মোকামপুঞ্জি, কেন্দ্রি, ডিবিরহাওর, ফুলবাড়ী, লালাখাল, বালিদাঁড়া, সিঙ্গারীরপাড় ও ৪ নম্বর বাংলাবাজার এলাকা দিয়ে দেদার আসছে ভারতীয় চোরাই পেঁয়াজ। এ ছাড়া গোয়াইনঘাট উপজেলার সোনারহাট, পাদুয়া, জাফলং, সংগ্রাম ও তামাবিল সীমান্ত দিয়ে, কানাইঘাটের বাঘছড়া, সনাতনপুঞ্জি, সুরাইঘাট, মূলাগুল, সোনার খেওড় ও ডোনা সীমান্ত দিয়ে এবং কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ, মাজরগাঁও, বরমসিদ্ধিপুর, নয়াবস্তী, কামালবস্তী ও তুরং সীমান্ত দিয় আসছে বিপুল পরিমাণ চোরাই পেঁয়াজের চালান। এসব পেঁয়াজের চালান নগরের কালিঘাট ছাড়াও দেশের বিভিন্ন গন্তব্যে ছড়িয়ে পড়ছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন, বাজারে চাহিদার তুলনায় দেশি পেঁয়াজের সরবরাহ কম থাকায় দেড়-দুই মাস ধরেই পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। আর এই সুযোগে অধিক মুনাফার লোভে সীমান্তে ব্যাপক হারে বেড়েছে পেঁয়াজের চোরাচালান।
পেঁয়াজ চোরাচালান ঠেকাতে দুই সপ্তাহ ধরে বিজিবি অভিযান পরিচালনা করছে। গত ১২ ও ১৩ নভেম্বর কোম্পানীগন্জ ও গোয়াইনঘাট সহ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার কেজি পেঁয়াজসহ দেড়কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বিজিবি। রোববার আরেক অভিযানে ৯০ লাখ টাকার পেঁয়াজ আটক করে। তবে পেঁয়াজ চোরচালান দমনে পুলিশের তেমন সক্রিয়তা পরিলক্ষিত হচ্ছে না। তাই নগরের আড়ৎগুলো থেকে দেদারছে ভারতীয় পেঁয়াজ সরবরাহ ও বিক্রি হচ্ছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ইনফরমেশন পেলেই আমাদের পুলিশ অভিযান চালাচ্ছে। চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য
রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী
এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।
‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা
জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে
মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো