admin
প্রকাশিত: 5:51 AM, August 17, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের মিতালী আবাসিক এলাকায় ট্রিপল মার্ডারের অন্তরালের ঘটনা জানতে তদন্তে নেমেছে পুলিশ। এরইমধ্যে গ্রেপ্তার হওয়া রংমিস্ত্রি বাবুল মিয়াকে চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয়ে সম্পৃক্ততা কিংবা আরও কেউ জড়িত ছিল কি না- এসব বিষয় জানতে বাবুলকে রিমান্ডে আনা হয়েছে। পুলিশ জানায়, গতকাল রবিবার সকালে বাবুল মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম জানিয়েছেন, শুনানি শেষে আদালতের বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে।
এর আগে বুধবার ট্রিপল মার্ডারের ঘটনার দিন পুলিশ বাবুলকে মিতালী আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছিল। ঘটনার পর সে খুনের কথা স্বীকার করে। এ সংক্রান্ত জিজ্ঞাসাবাদের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত বুধবার মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা নিকুঞ্জ ভিলার মালিক আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে, নিহতদের দাফন শেষ করে শুক্রবার রাতে যুক্তরাজ্য প্রবাসী মেয়ে সেলিনা সুলতানা সিলেটের কোতোয়ালি থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন। পরে পুলিশ এ মামলায় বাবুলকে শ্যোন এরেস্ট দেখাতে আদালতে আবেদন করে। নিহত আব্দুস সাত্তারের সন্তানরা ঘটনাটিকে জমি সংক্রান্ত বিরোধে ঘটতে পারে বলে ধারণা করেন। এর প্রেক্ষিতে তারা মামলার এজাহারে জমি সংক্রান্ত বিরোধের বিষয়টিও উল্লেখ করেন।
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য
রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী
এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।
‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা
জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে
মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো