admin

প্রকাশিত: 4:18 PM, October 11, 2026

সিলেটে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি মণ্ডপে মণ্ডপে মৃৎশিল্পী ও আয়োজকদের ব্যস্ততা

রাধে মল্লিক তপন:

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। চারিদিকে পূজামণ্ডপগুলোতে দ্রুত এগিয়ে চলেছে প্যান্ডেল নির্মাণ ও নান্দনিক আলোকসজ্জার কাজ।
আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) বিল্বষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই শারদীয় উৎসব। অপেক্ষা এখন কেবল মণ্ডপে মণ্ডপে প্রতিমা স্থাপনের। সিলেটে এই উৎসবকে কেন্দ্র করে প্রতিমা তৈরিতে দিনরাত পরিশ্রম করছেন মৃৎশিল্পীরা। কাদামাটি, খড়, বাঁশ, সুতলি, রং ও তুলির ছোঁয়ায় গড়ে তুলছেন অসাধারণ সব প্রতিমা। দেবী দুর্গার পাশাপাশি গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিককে আকৃতি দিয়ে সবশেষে রং-তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে অপরূপ সৌন্দর্যে। এখন মণ্ডপ থেকে পূজারী ও আয়োজকরা প্রতিমা নিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছেন কারিগররা।
পঞ্জিকা মতে, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীতে দেবীর বোধনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিক সূচনা হবে। এরপর ১৭ ও ১৮ অক্টোবর (শনিবার ও রবিবার) মহাসপ্তমী, ১৯ অক্টোবর (সোমবার) মহাঅষ্টমী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রূপ নেবে এই সার্বজনীন উৎসবের সমাপ্তি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার তথ্য অনুযায়ী, এবার সিলেট জেলা ও মহানগরে সর্বমোট ৬৬৩টি পূজামণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে সিলেট মহানগর এলাকার ৬টি থানায় সার্বজনীন ১৪৬টি ও পারিবারিক ১৬টিসহ মোট ১৬২টি এবং বিভিন্ন উপজেলায় সার্বজনীন ও পারিবারিক মিলিয়ে ৫০১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
সরেজমিনে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন পূজা পরিচালনা কমিটির সদস্যরা। মণ্ডপের প্যান্ডেল, লাইটিং ও ডেকোরেশনের কাজ শেষ পর্যায়ে। দ্রুতই পুরো নগরজুড়ে মণ্ডপে মণ্ডপে জ্বলে উঠবে বর্ণিল আলোকসজ্জা, যা দেখতে দূর-দূরান্ত থেকে আগাম ভিড় জমাবেন দর্শনার্থী ও পুণ্যার্থীরা। প্রতিবারের মতোই পূজামণ্ডপের পাশাপাশি সংলগ্ন এলাকাগুলোকেও সাধ্যমতো সাজিয়ে তোলা হচ্ছে।
পূজার প্রস্তুতি প্রসঙ্গে ‘ভার্টিবাংলা অগ্রদূত যুব সংঘ’-এর স্থায়ী কমিটির সদস্য সচিব সুশাংঙ্ক দাস শংকর বলেন, “প্রতিবারের ন্যায় এবারও আমাদের আয়োজন পুরোদমে চলছে। দেশের পরিবেশ অনুকূলে রয়েছে, তাই কোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি হবে না বলেই আমরা আশাবাদী। প্রতিবছরের মতো এবারও উৎসবে আমেজ রয়েছে এবং এবার সরকারি অনুদান বৃদ্ধি পাওয়ায় আনন্দের মাত্রা আরও বাড়বে বলে মনে করছি।”


সর্বশেষ সংবাদ

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ