admin

প্রকাশিত: 4:24 AM, May 26, 2026

সিলেটে পশুর হাটে ক্রেতা  সমাগম, তবুও শঙ্কায় খামারিরা

সিলেটে পশুর হাটে ক্রেতা  সমাগম, তবুও শঙ্কায় খামারিরা
  • ভারতীয় গরুর ‘অনুপ্রবেশ’ ও দেরিতে বাজার জমার কারণে লোকসানের আশঙ্কা
শামছুল আলম সাওন: 
পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। শেষ মুহূর্তে এসে সিলেটের পশুর হাটগুলোতে ক্রেতাদের সমাগম ও ব্যস্ততা বেড়েছে। তবে বাজারে ক্রেতা বাড়লেও স্থানীয় খামারি ও বেপারীদের কপালে চিন্তার ভাঁজ। সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় গরু-মহিষে বাজার সয়লাব হয়ে যাওয়া এবং দেরিতে কেনাবেচা শুরু হওয়ায় বড় ধরনের লোকসানের শঙ্কায় রয়েছেন তারা। জেলা ও বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগজুড়ে প্রায় ১২ হাজার খামারি এই ঈদের বাজারের দিকে তাকিয়ে আছেন।
সরেজমিনে সিলেটের সবচেয়ে বড় পশুর হাট কাজিরবাজার ঘুরে দেখা যায়, দেশি জাতের ছোট-বড় প্রচুর গরু হাটে তুলেছেন খামারিরা। পাশাপাশি বাজারে ভারতীয় গরুর উপস্থিতিও লক্ষ্য করা গেছে। তবে বাজারে এখন ক্রেতার চেয়ে দর্শনার্থীদের সংখ্যাই বেশি বলে দাবি করছেন বিক্রেতারা। গত বছর ঈদের সপ্তাহখানেক আগেই পুরোদমে বেচাকেনা শুরু হলেও, এবার বৃষ্টির কারণে বাজারে কিছুটা ব্যাঘাত ঘটেছে। ফলে ঈদের মাত্র তিন দিন আগে থেকে হাটগুলো জমতে শুরু করেছে।
খামারিরা অভিযোগ করছেন, ভারতীয় গরুর আধিক্যের কারণে তারা দেশি গরুর ন্যায্য দাম পাচ্ছেন না। আব্দুর রহিম ও এনামুল হক নামের দুই খামারি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সারা বছর লাভের আশায় গরু লালন-পালন করি। কিন্তু ঈদ এলেই বিপাকে পড়তে হয়। ভারতীয় চোরাই গরুর কারণে বাজার পড়ে গেছে। খামারের গরু বিক্রি করতে না পারলে আমরা নিঃস্ব হয়ে যাব।”
একই চিত্র দূর-দূরান্ত থেকে আসা খামারিদেরও। লালমনিরহাট থেকে কাজিরবাজার হাটে ১০টি গরু নিয়ে এসেছেন খামারি কুদ্দুস মিয়া। তিনি বলেন, “গো-খাদ্যের দামসহ গরু লালন-পালনের খরচ অনেক বেড়েছে। বাজার জমলেও গত বছরের তুলনায় এবার প্রকৃত ক্রেতা কম। তাই চরম দুশ্চিন্তায় আছি।” ঋণ নিয়ে গরু কেনা বাতেন মিয়া কিংবা লাভের আশায় পাঁচ মাস আগে গরু কেনা ফারুক মিয়ার মতো শত শত খামারি এখন আসল টাকা ওঠা নিয়ে সংশয়ে ভুগছেন।
অন্যদিকে, ক্রেতারা বলছেন ভিন্ন কথা। কাজিরবাজারে গরু কিনতে আসা ব্যবসায়ী আবু বকর বলেন, “বাজারে গরু প্রচুর, তবে দেশি জাতের গরুর দাম এবার একটু বেশি চাওয়া হচ্ছে। সবাই সাধ্যের মধ্যে সস্তায় কিনতে চায়, আমিও দরদাম করছি।”
উল্লেখ্য, এবার সিলেটে স্থায়ী কাজিরবাজার হাট ছাড়াও নগর কর্তৃপক্ষ আরও পাঁচটি অস্থায়ী পশুর হাট ইজারা দিয়েছে। এসব হাটেও পর্যাপ্ত পশু উঠেছে, তবে সেই তুলনায় বিক্রি জমেনি।
এদিকে হাটের নিরাপত্তা ও চোরাচালান রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থার কথা জানানো হয়েছে। র‌্যাব-৯-এর অধিনায়ক মো. তাজমিনুর রহমান চৌধুরী জানান, ভারতীয় গরু পাচার ঠেকাতে সীমান্তে তৎপরতা জোরদার করা হয়েছে। একই সাথে সিলেট বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়ার ২৪৫টি অনুমোদিত পশুর হাটে নিশ্ছিদ্র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা