admin
প্রকাশিত: 2:06 PM, September 17, 2026
আইনশৃঙ্খলা ও মাদক নিয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা
স্টাফ রিপোর্টার:
সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জের এমপি জিকে গউছ। অপরাধের মূল কারণ চিহ্নিত করে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের জন্য তিনি প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।
গতকাল সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেটের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত প্রথম সমন্বয় বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে হুইপ জিকে গউছ বলেন, নগরের সাম্প্রতিক আলোচিত হত্যাকাণ্ড, ছিনতাই, রাহাজানি ও চাঁদাবাজির মতো অধিকাংশ অপরাধের নেপথ্যে রয়েছে মাদক ও চিহ্নিত মাদকসেবীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে মাদক বিক্রির পাইকারি কারবারিদের তালিকা প্রস্তুত করে কঠোর অভিযানে নামার নির্দেশ দেন তিনি। বর্তমান সরকার মাদকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করেছে উল্লেখ করে তিনি এই আইনের কঠোর ও সঠিক প্রয়োগ নিশ্চিত করতে নির্দেশ প্রদান করেন।
বৈঠকে সিলেটের সার্বিক উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা, সার বন্টন, ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়ন, আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা, বিদ্যুতের লোডশেডিং হ্রাস ও উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কৃষিখাত প্রসঙ্গে হুইপ জানান, সিলেটে সারের কোনো ঘাটতি নেই; তবে সার পাচার, অবৈধ মজুতদারি ও কালোবাজারি রোধে প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, নগরের শৃঙ্খলা ফিরিয়ে আনা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের পাশাপাশি জনজীবনের সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিতভাবে পদক্ষেপ নেওয়া হবে।
উক্ত বৈঠকে সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের এমপি এমএ মালিক, সিলেট-৫ আসনের এমপি আবুল হাসান, সিলেট-৬ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট ওয়াসা চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় সাপে কেটে মো. তোফাজ্জল মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে নিজ
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে গতকাল শনিবার
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে
স্টাফ রিপোর্টার: সিলেটের বন্দরবাজারে ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত সিলেট স্টেশন ক্লাব। পাশেই জেলা পরিষদ, জেলা
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত আম্বরখানা ‘সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য’ শীর্ষক সংবাদ ও কয়েকটি সামাজিক মাধ্যমে প্রচারিত এ সংক্রান্ত ভিডিওর
আহবায়ক রেখাবুল আলম সায়েম, সদস্য সচিব লুৎফুর রহমান সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন
স্টাফ রিপোর্টার: হরেক রকমের চিঠি মিলছে সিলেটের দরগাহের ডেগে। কেউ লিখেন প্রেমপত্র, কেউ দেন আল্লাহ্র কাছে বিচার। অবাধ্য স্বামীকে পথে
পর্ব-২ খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের