admin
প্রকাশিত: 6:33 AM, August 17, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিলেটেও জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস, সিলেটের যৌথ আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, মৎস্য দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে উৎপাদন বৃদ্ধি, উন্নতমানের পোনা সরবরাহ এবং হ্যাচারি ও নার্সারি ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি মৎস্য চাষের বিভিন্ন চ্যালেঞ্জ দূর করতে হবে।
তিনি বলেন, সিলেটে মৎস্য চাষের উপযোগী প্রায় ২৫ হাজার পুকুর রয়েছে। এর মধ্যে মাত্র প্রায় ৫ হাজার পুকুরে বর্তমানে মাছ চাষ হচ্ছে। কৃষিজমির পাশাপাশি বিপুলসংখ্যক পুকুর অনাবাদি পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। এ অবস্থা থেকে উত্তরণে অনাবাদি সব পুকুরকে পরিকল্পিতভাবে মৎস্য চাষের আওতায় আনতে হবে।
বিভাগীয় কমিশনার বলেন, সিলেটের মৎস্য খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগ এবং মৎস্য চাষি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় এ সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব। এর মাধ্যমে সিলেটসহ সমগ্র দেশ মৎস্য উৎপাদনে আরও সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী এবং সফল মৎস্য চাষি আবু তাহের বিল্লাল। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষি, সংশ্লিষ্ট অংশীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস্য খাতে অবদান রাখায় তিনজন সফল মৎস্য চাষিকে পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট