admin
প্রকাশিত: 5:44 AM, March 29, 2026
আক্তার হোসেন:
দীর্ঘ এক শতাব্দীর অন্ধকার ঠেলে অবশেষে আলোর মুখ দেখছে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের লামা আকিলপুর (ভূলতা) এলাকা। একটি রাস্তার অভাবে গ্রামের দুটি বাড়ির কয়েকশ মানুষ দীর্ঘ ১০০ বছর ধরে কার্যত অবরুদ্ধ জীবনযাপন করছিলেন। অবশেষে প্রশাসন ও স্থানীয় দানশীল ব্যক্তিদের যৌথ উদ্যোগে গতকাল শনিবার (২৮ মার্চ) সকালে সেই স্বপ্নের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ এক শতাব্দী ধরে এই এলাকার মানুষ যাতায়াতের ন্যূনতম সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। যাতায়াতের কোনো রাস্তা না থাকায় প্রাত্যহিক জীবনে চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয়দের। বিশেষ করে বর্ষাকালে কাদা-পানিতে এলাকাটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হতো। অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের যাতায়াতে পোহাতে হতো অবর্ণনীয় কষ্ট।
এলাকাবাসী জানান, উন্নয়নের এই অগ্রযাত্রাকে রুখে দিতে একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র চালিয়ে আসছিল। তবে জনস্বার্থের কাছে শেষ পর্যন্ত পরাজয় ঘটেছে চক্রান্তকারীদের। কাজ শুরু হওয়ার পর থেকেই এলাকায় আনন্দের বন্যা বইছে। মিষ্টি বিতরণ ও উল্লাস করতে দেখা গেছে অবরুদ্ধ দশা থেকে মুক্তি পাওয়া পরিবারগুলোকে।
এই অসাধ্য সাধনে জমি দিয়ে মহানুভবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন লামা আকিলপুর তালুকপাড়ার বাসিন্দা ও ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার আশিক মিয়া এবং হাজী আখলাক আহমদের পরিবারবর্গ। তাঁদের দান করা জমির ওপর দিয়েই নির্মিত হচ্ছে কাঙ্ক্ষিত এই রাস্তাটি। তাঁদের এই ত্যাগের কারণেই কয়েকশ মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে।
জনহিতকর এই কাজে বলিষ্ঠ ভূমিকা রাখায় এলাকাবাসী সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। কাজ পরিদর্শন শেষে সিলেটের সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ জানান, “রাস্তা নির্মাণের কাজটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে এই রাস্তার জন্য যা যা প্রয়োজন, প্রশাসনের পক্ষ থেকে তার সবটুকু করা হবে।”
এলাকার সচেতন মহল মনে করেন, এই রাস্তাটি নির্মাণের ফলে অত্র অঞ্চলের শিক্ষা ও যাতায়াত ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে একইভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও